নিউইয়র্কের ‘টেক্সওয়ার্ল্ড এনওয়াইসি ২০২৫’-এ বাংলাদেশি কোম্পানিগুলোর প্রতি ক্রেতাদের বিপুল আগ্রহ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুবিতে শিক্ষক সমিতি নির্বাচনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন কুবির নটরডেমিয়ান পরিবারের ব্যতিক্রমী উদ্যোগ: ১১০ এতিম শিশুর সঙ্গে ইফতার চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হাসপাতালে ভর্তি শিক্ষার্থী , অফিস টাইম ছাড়া কল না দেওয়ার নির্দেশ হল প্রভোস্টের জার্মানির হফ বিশ্ববিদ্যালয়ের সাথে বুটেক্সের এক্সচেঞ্জ সেমিস্টার বাস্তবায়ন, সুযোগ পেলো তিন শিক্ষার্থী রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

নিউইয়র্কের ‘টেক্সওয়ার্ল্ড এনওয়াইসি ২০২৫’-এ বাংলাদেশি কোম্পানিগুলোর প্রতি ক্রেতাদের বিপুল আগ্রহ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১০৮ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত ‘টেক্সওয়ার্ল্ড এনওয়াইসি ২০২৫’ মেলায় বাংলাদেশি কোম্পানিগুলোর প্রতি আন্তর্জাতিক ক্রেতাদের বিপুল আগ্রহ দেখা গেছে। ২৩ থেকে ২৫ জুলাই জাভিটস সেন্টারে অনুষ্ঠিত এই প্রদর্শনীতে অংশগ্রহণকারী বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো ফ্যাশন পোশাক, ডেনিম ও টেকসই ফ্যাব্রিক উপস্থাপন করে বিশ্ব ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। এ বছর বিশ্বের ২৬টি দেশ থেকে ৪২৪ জনেরও বেশি প্রদর্শক এই মেলায় অংশ নেন।

বাংলাদেশ থেকে অংশ নেয় ২৪/৭ সোর্সিং প্রাইভেট লিমিটেড, জেনএক্সটি ইন্টারন্যাশনাল এবং জাস্ট জেমস বিডি লিমিটেড। প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা জানান, তাদের স্টলে আগত ক্রেতাদের মধ্যে ছিল ইউরোপ, উত্তর আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি নামকরা ব্র্যান্ড ও খুচরা বিক্রেতা। অনেকের সঙ্গে সরাসরি আলোচনা এবং ভবিষ্যৎ অর্ডারের সম্ভাবনা তৈরি হয়েছে বলেও জানান তারা।

প্রদর্শনীতে প্রিমিয়াম মানের ছিট কাপড়, তৈরি পোশাক ও হোম টেক্সটাইল উপস্থাপন করা হয়। এবারের আয়োজন বিশেষভাবে গুরুত্ব দেয় টেকসই উৎপাদন, পরিবেশবান্ধব উপাদান ও নৈতিক সোর্সিংয়ের ওপর। আয়োজকরা জানান, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক বাজারে সফলতার জন্য যেসব সংযোগ ও সম্পদের প্রয়োজন, তা এই প্রদর্শনী থেকেই পাওয়া সম্ভব।

২৪/৭ সোর্সিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব বলেন, “মেলায় অংশগ্রহণ করে আমরা অত্যন্ত সন্তুষ্ট। বিভিন্ন দেশের ক্রেতাদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেয়েছি, যা ভবিষ্যৎ ব্যবসায় অনেক সাহায্য করবে।” একই সন্তুষ্টি জানান জেনএক্সটি ইন্টারন্যাশনালের সিইও রিজভানা হৃদিতা। তিনি বলেন, “মেলাটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। আমাদের পোশাকের মান ও বৈচিত্র্য দেখে অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন।”

বাংলাদেশি কোম্পানিগুলোর অংশগ্রহণ শুধু বাণিজ্যিক সফলতা নয়, বৈশ্বিক পোশাক শিল্পে দেশের অবস্থানকে আরও শক্তিশালী করার বার্তা দিয়েছে। উদ্ভাবন, গুণগত মান এবং প্রতিযোগিতামূলক মূল্য নির্ধারণের ক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতা আরও একবার আন্তর্জাতিক মঞ্চে প্রমাণিত হলো।

পাকিস্তান, চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, উজবেকিস্তান, তুরস্ক, ভিয়েতনাম ও শ্রীলঙ্কার মতো পোশাক রপ্তানিতে শীর্ষস্থানীয় দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতায় সামিল হয়ে বাংলাদেশ নিজেকে এক অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিশ্ববাজারে বাংলাদেশি পোশাক শিল্পের শক্তিশালী অবস্থান ধরে রাখতে এমন প্রদর্শনীতে অংশগ্রহণ ভবিষ্যতেও অব্যাহত রাখা জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। ‘টেক্সওয়ার্ল্ড এনওয়াইসি’ বাংলাদেশের পোশাক রপ্তানিকারকদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠছে, যা দেশীয় শিল্পের সম্প্রসারণে বড় ভূমিকা রাখছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT