সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৯৪ রিসোর্ট-কটেজ ও বসতঘর পুড়ে ছাই - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুবিতে শিক্ষক সমিতি নির্বাচনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন কুবির নটরডেমিয়ান পরিবারের ব্যতিক্রমী উদ্যোগ: ১১০ এতিম শিশুর সঙ্গে ইফতার চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হাসপাতালে ভর্তি শিক্ষার্থী , অফিস টাইম ছাড়া কল না দেওয়ার নির্দেশ হল প্রভোস্টের জার্মানির হফ বিশ্ববিদ্যালয়ের সাথে বুটেক্সের এক্সচেঞ্জ সেমিস্টার বাস্তবায়ন, সুযোগ পেলো তিন শিক্ষার্থী রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৯৪ রিসোর্ট-কটেজ ও বসতঘর পুড়ে ছাই

অনলাইন ডেস্ক।
  • আপডেট সময় সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৭ বার দেখা হয়েছে
সাজেকে অগ্নিকাণ্ড,রাঙামাটি, সাজেক, রুইলুই পর্যটনকেন্দ্র, অগ্নিকাণ্ড, রিসোর্ট-কটেজ, বসতঘর, ফায়ার সার্ভিস, ক্ষতি, সিগারেটের আগুন, ফায়ার সার্ভিস ইউনিট, পর্যটক, স্থানীয় প্রশাসন, বাঘাইহাট সেনা জোন, শিরিন আক্তার, খাগড়াছড়ি, দীঘিনালা, পানছড়ি, বাঘাইছড়ি উপজেলা, অগ্নিকাণ্ডের ক্ষতি, সাজেক রিসোর্ট মালিক সমিতি, ১০০ কোটি টাকা ক্ষতি

রাঙামাটির সাজেকের রুইলুই পর্যটনকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯৪টি রিসোর্ট-কটেজ ও বসতঘর পুড়ে গেছে। সোমবার দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং প্রায় সাড়ে চার ঘণ্টা পর বিকেল সোয়া পাঁচটায় আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় সূত্র জানায়, রুইলুইপাড়ার হেডম্যান লাল থাংয়া লুসাইয়ের বাসভবনের পাশে অবস্থিত ‘সাজেক ইকো ভ্যালি’ নামের একটি রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা আশপাশের বসতঘর ও রিসোর্ট-কটেজে ছড়িয়ে পড়ে। এতে আতঙ্কিত শতাধিক পর্যটক নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি শুরু করেন।

সাজেকে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় আগুন লাগার তিন ঘণ্টা পর খাগড়াছড়ি সদর, দীঘিনালা ও পানছড়ি থেকে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডে ৩২টি রিসোর্ট ও কটেজ, ৩৬টি বসতঘর, ৬টি রেস্তোরাঁ ও ২০টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। তবে জেলা প্রশাসনের হিসাব অনুযায়ী, ক্ষতিগ্রস্ত স্থাপনার সংখ্যা প্রায় ১৪০টি।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে বাঘাইহাট সেনা জোনের জোন অধিনায়ক লে. কর্নেল মো. খায়রুল আমিন ও বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে স্থানীয় প্রশাসন কিছু সময়ের জন্য পর্যটকদের সাজেকে না যাওয়ার পরামর্শ দেয়।

এ ঘটনায় অন্তত ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রিসোর্ট-কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ জানান, সিগারেটের আগুন থেকেই এ দুর্ঘটনার সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT