নোটিশ:
শিরোনামঃ
লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’: প্রবাসীদের সাংস্কৃতিক মিলনমেলা প্রবাসী আয়ের প্রবৃদ্ধি: পরিবারগুলোর প্রাপ্তি নিশ্চিত করাই মূল লক্ষ্য কাতারের উত্তরে ট্যাংকারে দুটি অজ্ঞাত বস্তুর আঘাত: ইউকেএমটিও আশুলিয়ায় বেতন আন্দোলনে শতাধিক পোশাক কারখানার কার্যক্রম স্থগিত প্রবাসী আয় ১৪.২ শতাংশ বেড়ে ১২.১১ বিলিয়ন ডলার: বাংলাদেশ ব্যাংক যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়, বৈশ্বিক বাজারে মিশ্র প্রতিক্রিয়া জলবায়ু অভিযোজন অর্থায়নের চাহিদা বছরে ৩০৫ বিলিয়ন ডলার: জাতিসংঘ জলবায়ু অভিযোজন অর্থায়নের বিশাল ঘাটতি: প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দিতে হবে রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরিকাঠামো, বৃদ্ধির অঙ্ক এখনো নির্ধারিত নয়

তিন মাসের বিরতি শেষে খুললো সুন্দরবনের দ্বার, জেলে ও পর্যটকদের ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৭ বার দেখা হয়েছে
sundarban-probesh-2025
সুন্দরবন প্রবেশ

১ সেপ্টেম্বর থেকে বন বিভাগের অনুমতি নিয়ে প্রবেশ শুরু, জেলে ও পর্যটন ব্যবসায়ীদের তৎপরতা চোখে পড়ার মতো।

দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞার পর আজ ১ সেপ্টেম্বর থেকে খুলে যাচ্ছে সুন্দরবনের দ্বার। বন বিভাগের অনুমতি অনুযায়ী আজ থেকে জেলে, বনজীবী ও দেশি-বিদেশি পর্যটকরা বিশ্বের অন্যতম বৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চলে প্রবেশ করতে পারবেন।

এই সুযোগে শরণখোলা, কয়রা, পাইকগাছা ও দাকোপের জেলেরা সক্রিয় হয়ে উঠেছেন। জেলে পল্লীতে নৌকা ও ট্রলার মেরামত করা হচ্ছে, আবার কেউ কেউ তাদের সরঞ্জাম সাজাচ্ছেন, যেন প্রথম দিন থেকেই সুন্দরবনে যেতে কোনো সমস্যা না হয়।

পর্যটন ব্যবসায়ীরাও ছুটির পর তাদের ট্যুরিস্ট বোটগুলো রঙ-তুলে প্রস্তুত করেছেন। দীর্ঘ বিরতির কারণে ব্যবসায়ীরা আশাবাদী, পর্যটকরা আসলে সুন্দরবনের প্রাণচাঞ্চল্য ফিরবে এবং আয় রোজগারও স্বাভাবিক হবে।

বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিবছরের মতো এবারও মৎস্য ও বন্যপ্রাণীর প্রজনন মৌসুমে ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি ছিল। জেলেরা এই তিন মাসে অভাব-অনটনে দিন কাটাতে হয়েছে। অনেকেই শহরে বিকল্প কর্মসংস্থানের খোঁজে পাড়ি জমিয়েছেন। জেলারা দাবি করেছেন, নিষেধাজ্ঞার সময়সীমা কমিয়ে দুই মাস করা হলে জীবনধারণে সহায়ক হবে।

শরণখোলা রেঞ্জের বন কর্মকর্তা মো. খলিলুর রহমান বলেন, “নিষেধাজ্ঞার পর আজ থেকে জেলে ও পর্যটকরা সুন্দরবনে প্রবেশ করতে পারবেন। তবে অভয়ারণ্যে মাছ ধরা বা কাঠ সংগ্রহের অনুমতি নেই। বন ও পরিবেশ রক্ষার জন্য সকলকে সচেতন থাকতে হবে।”

পর্যটকরা পরিবেশ রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সচেতন হলে সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে আসা সকলের জন্য অভিজ্ঞতা আরও নিরাপদ ও উপভোগ্য হবে বলে বন বিভাগ আশা করছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT