দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ী কাজী মহিউদ্দিন পলাশ নির্মমভাবে নিহত - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
লালমনিরহাটের অটোমেটেড টার্নটেবিলে নিয়মিত ঘুরছে লোকোমোটিভ, কমছে দুর্ঘটনার ঝুঁকি বালিয়াকান্দিতে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার বালিয়াকান্দির বনগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বারেক শেখের মৃত্যু ফরিদপুরে সিজারিয়ান রোগীর পেটে দেড় কেজি গজ রেখে সেলাইয়ের দেড় মাস পর রোগীর মৃত্যু বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ী কাজী মহিউদ্দিন পলাশ নির্মমভাবে নিহত

আন্তর্জাাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৪২ বার দেখা হয়েছে

উইটব্যাংকের ব্যবসা প্রতিষ্ঠানে হামলার পর মরদেহ ফ্রিজে লুকিয়ে রাখা হয়; হত্যাকারী এখনও পলাতক

দক্ষিণ আফ্রিকার উইটব্যাংকে বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ী কাজী মহিউদ্দিন পলাশ (৩৬) নির্মমভাবে হত্যা হয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ফ্রিজ থেকে মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।

পুলিশের বরাত অনুযায়ী, পলাশকে তার মালাউই নাগরিক এক কর্মচারী হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করে এবং পরে মরদেহ ফ্রিজে লুকিয়ে রাখে। হত্যার পর অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে। পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে।

তিন দিন পর ফ্রিজে মিলল লাশ, দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ী খু/ন

কাজী মহিউদ্দিন পলাশ

নিহত পলাশ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গাবুয়া গ্রামের বাসিন্দা মরহুম কাজী আমিনুল উল্যাহর ছেলে। তিনি দুই সন্তানের জনক। প্রায় ১৪ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

পলাশের ভাই, পল্লী চিকিৎসক কাজী আলমগীর জানান, পলাশের ফোন তিন দিন বন্ধ ছিল এবং কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে পুলিশ সিসিটিভি ফুটেজ থেকে হত্যার ঘটনা উদঘাটন করে।

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমান বলেন, “পলাশ তার পরিবারের স্বপ্ন পূরণের লক্ষ্যে ১৪ বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি দেন। তার মৃত্যুতে পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহযোগিতা চেয়েছে।”

দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটি হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে এবং দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT