কুবিতে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের দাবি ছাত্রদলের - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
পাবলিক টয়লেট সংকট আর অবহেলার বিষয় নয় সৌদির কয়েক অঞ্চলে সতর্কতা জারির পর ‘অল ক্লিয়ার’ বিস্ফোরণ ও বাসে আগুনের পর ঢাকায় ২০০টির বেশি চেকপোস্ট বসিয়েছে ডিএমপি জাতীয় গ্রিডে প্রতিদিন ১২–১৩ মিলিয়ন ঘনফুট গ্যাস দিচ্ছে নতুন তিতাস-২৮ কূপ সুদের হার বাড়ায় জাপান থেকে নতুন ঋণ নেওয়া আপাতত থামিয়েছে বাংলাদেশ নতুন বেতনস্কেলের বকেয়া পাবেন সরকারি কর্মচারীরা পরবর্তী বেতনের সঙ্গে বোমা বিস্ফোরণ ও বাসে আগুনের পর ঢাকায় ২০০টির বেশি চেকপোস্ট গাম্বিয়ার পার্লামেন্টের ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ব্যারিস্টার নাজির আহমদের সাক্ষাৎ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস কুবিতে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের দাবি ছাত্রদলের

কুবিতে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের দাবি ছাত্রদলের

শারাফাত হোসাইন, কুবি প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে সৌরবিদ্যুৎ প্রকল্পের দাবিতে স্মারকলিপি প্রদান
ছবি: প্রতিবেদকের পাঠানো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করিমের কাছে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোতাছিম বিল্লাহ পাটোয়ারী রিফাত স্বাক্ষরিত স্মারকলিপিটি দেওয়া হয়।

স্মারকলিপিতে বলা হয়, একটি আধুনিক, পরিবেশবান্ধব ও টেকসই বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার গুরুত্বপূর্ণ। সৌরবিদ্যুতের মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয়, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দীর্ঘমেয়াদে পরিচালন ব্যয় কমানোর সুযোগ রয়েছে বলে সংগঠনটি উল্লেখ করে।

প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন একাডেমিক ভবন, আবাসিক হল, প্রশাসনিক ভবন ও অন্যান্য উপযুক্ত স্থাপনার ছাদে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন, একটি সমন্বিত ‘সোলার পাওয়ার মাস্টার প্ল্যান’ প্রণয়ন, নেট মিটারিংয়ের মাধ্যমে অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের সম্ভাবনা যাচাই এবং সরকারি বরাদ্দ, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়ন ও করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে অর্থায়নের সুযোগ অনুসন্ধান।

এ ছাড়া সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীদের জন্য সৌরবিদ্যুৎ ব্যবস্থাকে গবেষণা ও ব্যবহারিক শিক্ষার ক্ষেত্র হিসেবে ব্যবহার, নবায়নযোগ্য জ্বালানি ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম এবং প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে বিশেষজ্ঞদের নিয়ে কারিগরি কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়।

শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোতাছিম বিল্লাহ পাটোয়ারী রিফাত বলেন, বিশ্ববিদ্যালয়কে আরও টেকসই ও পরিবেশবান্ধব করতে বিভিন্ন ভবনের ছাদে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপনের প্রস্তাব তারা দিয়েছেন এবং প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে আশা করছেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT