জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসী তাণ্ডব, র‍্যাবের ডিএডি নিহত - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুবিতে শিক্ষক সমিতি নির্বাচনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন কুবির নটরডেমিয়ান পরিবারের ব্যতিক্রমী উদ্যোগ: ১১০ এতিম শিশুর সঙ্গে ইফতার চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হাসপাতালে ভর্তি শিক্ষার্থী , অফিস টাইম ছাড়া কল না দেওয়ার নির্দেশ হল প্রভোস্টের জার্মানির হফ বিশ্ববিদ্যালয়ের সাথে বুটেক্সের এক্সচেঞ্জ সেমিস্টার বাস্তবায়ন, সুযোগ পেলো তিন শিক্ষার্থী রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসী তাণ্ডব, র‍্যাবের ডিএডি নিহত

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১১১ বার দেখা হয়েছে

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল ছলিমপুরের গহীন পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের হামলায় র‍্যাবের ডিএডি (উপ-সহকারী পরিচালক) আব্দুল মোতালেব নিহত হয়েছেন। এ ঘটনায় র‍্যাবের এক সোর্সসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র ও র‍্যাব-৭-এর বিবৃতি অনুযায়ী, সোমবার বিকেলে অস্ত্রধারী সন্ত্রাসী ধরতে অভিযান চালাতে গেলে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ৪০০–৫০০ জন সন্ত্রাসী র‍্যাবের ওপর অতর্কিত হামলা চালায়। তারা র‍্যাব সদস্যদের মারধর করে, একটি মাইক্রোবাস ভাঙচুর করে এবং তিনজনকে অপহরণ করে আলীনগরের পাহাড়ে নিয়ে নির্যাতন চালায়। পরে পুলিশ তাদের উদ্ধার করে।

অভিযোগ উঠেছে, জঙ্গল ছলিমপুরের শীর্ষ সন্ত্রাসী ইয়াছিনের অনুসারীরা এই হামলার নেতৃত্ব দিয়েছে। বর্তমানে ছিন্নমূল, আলীনগর ও লিংক রোড এলাকায় বিপুল সংখ্যক র‍্যাব, পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে এবং জঙ্গল ছলিমপুরে সাঁড়াশি অভিযান চলছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় সেখানে একটি রাজনৈতিক সভা চলছিল এবং র‍্যাব সেখানে অভিযান চালাতে গেলে সংঘর্ষ বেধে যায়।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT