নোটিশ:
শিরোনামঃ
জ্বালানি স্থাপনায় যুদ্ধবিরতির দাবি ট্রাম্পের, হামলা অব্যাহত থাকার কথা কিয়েভের জ্বালানি মূল্য ও ঋণের চাপ সামনে রেখে ব্যাংককে আইএমএফ-বিশ্বব্যাংকের বৈঠক দেশে চিকিৎসার মান বাড়লে বিদেশমুখিতা কমবে: রাষ্ট্রপতি মেয়েশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার সরকারের উন্নয়ন প্রকল্পে সরকারি অর্থের যথাযথ ব্যয় নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর আইটি, সার ও জ্বালানি খাতে জাপানের মারুবেনিকে বিনিয়োগের আহ্বান সমুদ্র, নদী ও স্থলবন্দরের সমন্বয়ে জাতীয় বন্দর কৌশল প্রণয়ন হচ্ছে রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত, নিন্দা ঢাকার রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক কূটনৈতিক উদ্যোগ জোরদারের কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী কুবিতে মহালয়া উদযাপন ও প্রবীণদের অন্নপ্রসাদ

সেনাপ্রধান ওয়াকারকে অভিশাপ দিলেন সিদ্দিকী নাজমুল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩৩ বার দেখা হয়েছে
army-chief-gen.-wakaruzzaman,সেনাপ্রধান ওয়াকার,সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, সিদ্দিকী নাজমুল আলম, আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ, ফেসবুক পোস্ট, রাজনৈতিক প্রতিক্রিয়া, সামাজিক যোগাযোগমাধ্যম, বিরোধী পক্ষ, আওয়ামী লীগ সমর্থক, রাজনৈতিক বিশ্লেষক, ভাইরাল পোস্ট, সেনাবাহিনী, মিথ্যাবাদী, প্রতিরোধ, সরকার, বর্তমান পরিস্থিতি, রাজনৈতিক দৃষ্টিকোণ
সিদ্দিকী নাজমুল আলমের ফেসবুক পোস্ট ও সেনাপ্রধান ওয়াকারুজ্জামান
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম তার এক ফেসবুক পোস্টে আওয়ামী লীগ সরকারের পতনের জন্য সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে দায়ী করে শাপ-শাপান্ত করেছেন। তার ফেসবুক পোস্টটি দেশের সাধারণ জনতার মধ্যে ব্যাপ হাস্যরসের সঞ্চার করেছে। সাবাস বাংলাদেশের পাঠকদের জন্য তার পোস্টটি নিচে হুবহু তুলে দেওয়া হলো,
” আপনি যতই ইমামতি করেন আপনার ইবাদত কবুল হবেনা কারন আপনি প্রতিশ্রুতি ভংগকারী ভয়ানক মিথ্যাবাদী।
৫ আগস্ট আপনি বলেছিলেন আপনার উপর সবাইকে ভরসা রাখতে আপনি কোন ধ্বংসাত্মক কিছু হতে দিবেন না কিন্তু আপনি মিথ‍্যা বলেছেন নতুবা ঐদিনই আওয়ামীলীগ কমপক্ষে সকল জেলা পর্যায়ে প্রতিরোধ গড়ে তুলতো ।
আপনি শারীরিক ভাবে অসুস্থ শত বিরোধীতা সত্বেও আপনাকে চিফ বানিয়েছিলেন রাষ্ট্র প্রধান এর প্রতিদান আপনি ভালোই দিলেন ।
আপনি নিজে মেরুদন্ডহীন গোটা বাহিনীকে জঙ্গীদের হাতে তুলে দিয়েছেন । আপনার বাহিনীতে প্রেসক্রিপশন আসে সুদূর পাকিস্তান থেকে । যে জান্নাতের আশায় আপনি এগুলো করছেন সেই জান্নাতে আপনার মতো মিথ্যাবাদীর আশ্রয় সৃষ্টিকর্তা দিবেননা ।
লক্ষ কোটি নির্যাতিত মানুষের আর্তনাদ আপনার কানে পৌঁছায় না
শান্তিতে ঘুমাতে আপনি পারেন তো ?”

সিদ্দিকী নাজমুল আলমের এই পোস্ট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকে তার বক্তব্যকে সমর্থন জানালেও, অনেকেই এটিকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখা উচিত বলে মন্তব্য করেছেন।

বিশেষ করে আওয়ামী লীগ সমর্থকরা তার এই বক্তব্যের কঠোর সমালোচনা করছেন। অন্যদিকে, বিরোধী পক্ষের অনেকেই এটিকে বর্তমান পরিস্থিতির প্রতিফলন হিসেবে দেখছেন। তার এই ফেসবুক পোস্ট ইতোমধ্যেই ভাইরাল হয়ে গেছে এবং বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা এ নিয়ে নানান মন্তব্য করছেন। সেনাপ্রধানকে নিয়ে এমন মন্তব্যের পর সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT