শেরপুরের নকলায় বাস-সিএনজি সংঘর্ষে শিশুসহ নিহত ১, আহত ৫ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ময়মনসিংহ মেডিকেলের ছাত্রাবাসে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২ খুলনায় ‘নিজের অস্ত্রের গুলিতে’ নিহত পুলিশ সদস্য কুড়িগ্রামে র‍্যাব-১৩ এর অভিযান; প্রায় ২ মণ গাঁজাসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী অনুমতি জটিলতায় প্রীতি ম্যাচ স্থগিত, ক্ষোভ আবাসিক শিক্ষার্থীদের কুবি শিক্ষার্থীদের রাতের যাতায়াত সুবিধার্থে দুটি বাস বৃদ্ধি আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু নবীনদের পদচারণায় মুখরিত কুবি ক্যাম্পাস; উৎসবমুখর পরিবেশে বরণ কুবিতে প্রথম জাতীয় বিতর্ক প্রতিযোগিতা রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫ নজরুল বিশ্ববিদ্যালয়ে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

শেরপুরের নকলায় বাস-সিএনজি সংঘর্ষে শিশুসহ নিহত ১, আহত ৫

মোঃ মাকসুদুর রহমান রোমান, শেরপুর প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ২৮৭ বার দেখা হয়েছে

শেরপুরের নকলায় সড়ক দুর্ঘটনায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও পাঁচজন। সোমবার সকাল ১১টার দিকে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কের পাইস্কা বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি সিএনজি পাইস্কা বাইপাস মোড়ে পৌঁছালে শেরপুর থেকে ঢাকাগামী সিয়াম পরিবহনের একটি বাস সিএনজিটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হয় সিএনজির যাত্রী তন্ত্রা ও প্রসনজিৎ দম্পতির শিশু কন্যা।

আহত হন সিএনজি চালক বাবলা, তন্ত্রা, তার স্বামী প্রসনজিৎ, সেতু ও ইমরান। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, সিয়াম পরিবহনের বাস ও দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজিটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT