ইসরায়েলের হেফাজতে বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলম - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা ইসির

ইসরায়েলের হেফাজতে বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলম

আন্তর্জাাতিক ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৭৪ বার দেখা হয়েছে

মানবিক ত্রাণ বহনকারী ফ্লোটিলার ‘কনশানস’ জাহাজ থেকে আটক হয়েছেন শহিদুল আলমসহ দেড়শো অধিকারকর্মী; তুরস্ক বলেছে, ইসরায়েলের এই হামলা আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন।

গাজামুখী মানবিক ত্রাণবাহী নৌবহরের ‘কনশানস’ নামের জাহাজে থাকা বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলমকে আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী। অন্যান্য অধিকারকর্মীদের সঙ্গে বর্তমানে ইসরায়েলে আটক আছেন তিনি।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) এক বিবৃতিতে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বুধবার গাজা উপকূলে পৌঁছানোর আগেই আন্তর্জাতিক জলসীমায় ফ্লোটিলার আটটি জাহাজ আটক করা হয়। এসব জাহাজ থেকে দেড়শোরও বেশি স্বেচ্ছাসেবীকে ধরে ইসরায়েলের আশদোদ বন্দরে নেওয়া হয়েছে। সবাই সুস্থ আছেন এবং দ্রুত নিজ নিজ দেশে ফিরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল।

ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) আয়োজনে গঠিত নয় জাহাজের এই বহরটি দুই সপ্তাহ আগে ইতালি থেকে গাজার উদ্দেশে যাত্রা শুরু করেছিল। একটি বড় জাহাজে প্রায় ১০০ জন এবং বাকি আটটি ছোট নৌযানে আরও ৫০ জন কর্মী ছিলেন। আয়োজকদের দাবি, ফ্লোটিলায় অন্তত দুইজন ইসরায়েলি নাগরিকও ছিলেন।

বুধবার ভোরে গাজা উপকূল থেকে প্রায় ১৫০ নটিক্যাল মাইল দূরে ইসরায়েলি নৌবাহিনীর বিশেষ ইউনিট ‘শায়েতেত ১৩’ অভিযান চালিয়ে জাহাজগুলোর নিয়ন্ত্রণ নেয়। ৬৮ মিটার দীর্ঘ ‘কনশানস’ জাহাজে নামতে কমান্ডোরা হেলিকপ্টার থেকে রশি বেয়ে নামে বলে জানানো হয়েছে।

ফ্লোটিলা সংগঠকরা অভিযোগ করেছেন, জাহাজে ইসরায়েলি সামরিক হেলিকপ্টার থেকে হামলা চালানো হয় এবং আটটি নৌযান অবৈধভাবে আটক করে ছিনতাই করা হয়েছে। তাদের দাবি, এসব নৌযান গাজার হাসপাতালের জন্য পাঠানো ১ লাখ ১০ হাজার ডলারের বেশি মূল্যের ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও পুষ্টি সহায়তা বহন করছিল।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলের এই হামলা ‘সমুদ্র ডাকাতির শামিল’ এবং আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন। তুরস্ক জানায়, আটক ফ্লোটিলায় তাদের সংসদ সদস্য ও নাগরিকও ছিলেন।

তুর্কি প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়েপ এরদোয়ান বলেন, “গত দুই বছরে হিটলারের চেয়েও ভয়াবহ গণহত্যা চালিয়েছে ইসরায়েল।”

এর এক সপ্তাহ আগেও গাজামুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ৪০টিরও বেশি নৌকা আটক করে ইসরায়েলি নৌবাহিনী, যেখানে ৪৫০ জনেরও বেশি অধিকারকর্মী ছিলেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT