শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে বিএনপি নির্বাচনী ব্যানার বিতর্ক: শিক্ষার্থীদের তীব্র প্রতিক্রিয়া - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে বিএনপি নির্বাচনী ব্যানার বিতর্ক: শিক্ষার্থীদের তীব্র প্রতিক্রিয়া

মোঃ ফাহিম ফয়সাল, শেকৃবি প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৯৬ বার দেখা হয়েছে

শেকৃবির অ্যাকাডেমিক ভবনে বিএনপির নির্বাচনী ব্যানার ঝুলানো নিয়ে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও সোশ্যাল মিডিয়ায় সমালোচনা দেখা দিয়েছে। শিক্ষার্থীরা একে ‘শিক্ষাবান্ধব পরিবেশের পরিপন্থী’ বলছেন।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অ্যাকাডেমিক ভবনে বিএনপির একটি বড় নির্বাচনী ব্যানার ঝুলানোকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রবিবার (১৬ নভেম্বর) বিকালে বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের সমালোচনা ও ক্ষোভও তীব্র হয়।

বিশ্ববিদ্যালয়ের এম. মহবুবউজ্জামান অ্যাকাডেমি ভবনের সামনে ঝুলানো ব্যানারে মনোনীত দলীয় প্রার্থীসহ শীর্ষ নেতাদের ছবি ও প্রচারণামূলক উপাদান দেখা যায়।

ক্যাম্পাসের শিক্ষার্থীরা বিষয়টিকে ‘শিক্ষাবান্ধব পরিবেশের পরিপন্থী’ হিসেবে অভিহিত করেছেন। জাহিদ হাসান নামে একজন শিক্ষার্থী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “বিএনপির কি এটি বাপের ক্যাম্পাস? ভিসি সমালোচনার প্রতিক্রিয়া দিতে পারছেন না; সমালোচনা করলেই ব্লক করে দেওয়া হয়। এরকম আচরণ চলতেই থাকে।”

অন্য শিক্ষার্থী মো. শান্ত লিখেছেন, “ক্যাম্পাস কোনো নির্বাচনী প্রচারণার জায়গা নয়। প্রশাসন কিভাবে এতটা নির্লজ্জ ও শালীনতা ছাড়িয়ে চলে, আমি বুঝতে পারি না। একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনুমতি ছাড়া রাজনৈতিক ব্যানার এবং প্রোগ্রাম আয়োজন করা অনুচিত। যেখানে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ, সেখানে বাইরের লোক এসে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে—অদ্ভুত অবস্থা চলছে আমার ক্যাম্পাসে।”

শিক্ষার্থীরা দাবি করেছেন, বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রভাবমুক্ত রাখা সবার দায়িত্ব। একাডেমিক ভবনের মতো শিক্ষার মূল স্থানে দলীয় প্রচারণা স্থাপন ক্যাম্পাসের পরিবেশও অশান্ত করতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT