শীতার্ত মানুষের পাশে শেকৃবির ‘আলোকিত মানুষ: ক্যাম্পাসে শীতবস্ত্র বিতরণ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

শীতার্ত মানুষের পাশে শেকৃবির ‘আলোকিত মানুষ: ক্যাম্পাসে শীতবস্ত্র বিতরণ

শেকৃবি প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৭ বার দেখা হয়েছে

শীতার্ত ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)-এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত মানুষ’। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও শীত মৌসুমে গরিব-দুঃখী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সংগঠনটি।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় আশপাশের বস্তিবাসী, বিশ্ববিদ্যালয়ে কর্মরত ডাইনিং ও ক্যান্টিনের শিশুদের মাঝে কম্বলসহ বিভিন্ন শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। এছাড়াও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. বেলাল হোসেন, প্রক্টর অধ্যাপক ড. মো. আরফান আলী এবং সংগঠনের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. তাহমিনা আক্তার।

উপদেষ্টা প্রফেসর ড. তাহমিনা আক্তার জানান, এই সংগঠন বরাবরই অসহায় ও দুস্থ মানুষের সহযোগিতায় কাজ করে যাচ্ছে। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে এক ধরনের মানসিক প্রশান্তি পাওয়া যায়। তিনি আরও বলেন, সংগঠনের কার্যক্রম শুধু ক্যাম্পাসেই সীমাবদ্ধ নয়; বরাবরের মতো এবারও উত্তরবঙ্গের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বলেন, শীতের দিনে গরম কাপড়ের কোনো বিকল্প নেই। ‘আলোকিত মানুষ’-এর মতো সংগঠন যদি সমাজের বিত্তবানরা অনুসরণ করে গরিব-দুস্থ ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ায়, তাহলে শীতকালে তাদের কষ্ট অনেকটাই লাঘব হবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT