নোটিশ:
শিরোনামঃ
ডেঙ্গু নিয়ন্ত্রণে হাসপাতালের শয্যা নয়, পাড়াভিত্তিক প্রতিরোধই অগ্রাধিকার উত্তরবঙ্গে ১,০০০ কোটি টাকার কৃষি অর্থনৈতিক অঞ্চল গড়ার পরিকল্পনা বিনামূল্যের পাঠ্যবই বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৫১৯ রোগী নতুন বেতন কাঠামো প্রকাশ, সৈনিকের প্রারম্ভিক মূল বেতন ২১,৪০০ টাকা চট্টগ্রাম বন্দরে লাইটার সংকট, বহির্নোঙরে খালাসের অপেক্ষায় ৩৭ জাহাজ শকুন সংরক্ষণে আন্তর্জাতিক বৈঠক বসছে সুন্দরবনে ২৫ নভেম্বর ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ ২০ শতাংশে নামানোর লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের রামগতির দুই শিক্ষার্থী ইংলিশ অলিম্পিয়াডের বিশ্ব আসরে ১১ মাস পেঁয়াজ আমদানি বন্ধ, উৎপাদন চাহিদা ছাড়িয়েছে ৪১ শতাংশ

সারজিস আলমকে আইনি নোটিশ, প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৪ মে, ২০২৫
  • ২৩৫ বার দেখা হয়েছে
সংগ্রহীত.

সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্চ আদালত ও বিচারব্যবস্থা সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

শনিবার (২৪ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়েছে, সারজিস আলমকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। একইসঙ্গে প্রেস কনফারেন্স করে দেশের জনগণের কাছেও দুই ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হবে বলেও সতর্ক করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (২২ মে) একটি ফেসবুক পোস্টে সারজিস আলম বিচারব্যবস্থা ও জামিন প্রদান প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেন। পোস্টে তিনি দাবি করেন, অর্থ ও রাজনৈতিক সুপারিশের জোরে অনেক খুনি জামিন পাচ্ছেন, অথচ নিরপরাধ আলেমরা বছরের পর বছর কারাগারে থেকে বিচারপ্রক্রিয়ার জন্য অপেক্ষা করছেন।

এছাড়াও, তিনি প্রশ্ন তোলেন—বিচারাধীন থাকা নানা মামলায় জামিন দেওয়ার ক্ষেত্রে কোনো আইনজীবী বা বিচারকের ভূমিকা থাকছে কি না, কিংবা সেসব সিদ্ধান্ত কার নির্দেশে হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকেও ইঙ্গিত করে তিনি বলেন, এত প্রাণহানি ও রক্তপাতের পরও কোনো বিচার দ্রুত সম্পন্ন হচ্ছে না।

সারজিস তার পোস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ও বিশিষ্ট বিশ্লেষক ড. আসিফ নজরুলের পদত্যাগ নিয়েও প্রশ্ন তোলেন। তার ভাষায়, “এই পরিস্থিতির দায় তিনি এড়াতে পারেন কি না?”

সারজিসের এই বক্তব্যকে আদালতের মর্যাদাহানি হিসেবে অভিহিত করে আইনজীবী জসিম উদ্দিন আইনি পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT