সাদিও মানের হৃদয় ছুঁয়েছে প্রবাসী বাংলাদেশিদের ইফতার আমন্ত্রণ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুবিতে শিক্ষক সমিতি নির্বাচনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন কুবির নটরডেমিয়ান পরিবারের ব্যতিক্রমী উদ্যোগ: ১১০ এতিম শিশুর সঙ্গে ইফতার চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হাসপাতালে ভর্তি শিক্ষার্থী , অফিস টাইম ছাড়া কল না দেওয়ার নির্দেশ হল প্রভোস্টের জার্মানির হফ বিশ্ববিদ্যালয়ের সাথে বুটেক্সের এক্সচেঞ্জ সেমিস্টার বাস্তবায়ন, সুযোগ পেলো তিন শিক্ষার্থী রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ মধ্যযুগীয় বর্বরতা বনাম অধুনাকালিক বর্বরতা

সাদিও মানের হৃদয় ছুঁয়েছে প্রবাসী বাংলাদেশিদের ইফতার আমন্ত্রণ

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ২০৫ বার দেখা হয়েছে

রমজানে সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে পাওয়া ইফতারের আমন্ত্রণ এখনো ভুলতে পারেন না আল নাসরের সেনেগালি তারকা সাদিও মানে। রিও ফার্ডিনান্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই মানবিক মুহূর্তের কথা তুলে ধরেন তিনি।

ইউরোপে বর্ণাঢ্য ক্যারিয়ার শেষ করে সৌদি আরবের আল নাসরে যোগ দিয়েছেন সেনেগালের তারকা ফরোয়ার্ড সাদিও মানে। মধ্যপ্রাচ্যে নতুন জীবনে মানিয়ে নিলেও তাকে সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে প্রবাসী বাংলাদেশিদের আন্তরিকতা—এমনটাই জানালেন তিনি। সম্প্রতি রিও ফার্ডিনান্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে মানে স্মরণ করেন ইফতারের সময় বাংলাদেশিদের সঙ্গে কাটানো এক আবেগঘন মুহূর্তের কথা।

মানের ভাষ্যে, রমজানের একটি দিনে তিনি রাস্তায় হাঁটছিলেন। রাস্তার ধারে বসা কয়েকজন বাংলাদেশি তাকে ইফতারের আমন্ত্রণ জানান। প্রথমে মজা করে তিনি বলেছিলেন, ‘আপনারা তো আমাকে চেনেন না, আমি কীভাবে বসব আপনাদের সঙ্গে?’ কিন্তু বাংলাদেশিরা তাকে বারবার অনুরোধ করেন—যে কেউ হোক, তাদের সঙ্গে বসে খাবার ভাগাভাগি করতে কোনো সমস্যা নেই।

ািন

রিও ফার্ডিনান্ড জানতে চান, তারা কি জানতেন তিনি বিশ্বখ্যাত ফুটবলার? মানে স্পষ্ট করেন—বাংলাদেশিরা তাকে সাধারণ একজন মানুষ ভাবেই ডাকেন। সেই মুহূর্তই তার হৃদয়ে গভীর ছাপ ফেলেছে। মানে বলেন, স্থানীয় বাংলাদেশিদের বড় মন, অতিথিপরায়ণতা এবং খাবার ভাগাভাগির সংস্কৃতি তাকে অভিভূত করেছে। তার ভাষায়, “এখানকার মানুষজন অবিশ্বাস্য রকমের আন্তরিক।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT