নোটিশ:
শিরোনামঃ
বিনিয়োগ পরিবেশ উন্নয়নে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন করেছে সরকার বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্যে নতুন খাত ও ডিজিটাল ট্রেড সহযোগিতার উদ্যোগ নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি আজ টোকিও ফ্যাশন এক্সপোতে বাংলাদেশের পোশাক, হোম টেক্সটাইল ও চামড়াপণ্য সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৪ শতাংশ বাংলাদেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.১২ বিলিয়ন ডলার বিশ্বব্যাংক-আইএমএফ সভায় নিজস্ব সংস্কার এজেন্ডা তুলে ধরবে বাংলাদেশ বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্নে জার্মানির সমর্থন আবাসন ও পার্বত্য চট্টগ্রামের বিদ্যুতে এডিবির ২৭৭.৭২ মিলিয়ন ডলার সহায়তা বিমানের বহরে আসছে ১০টি এয়ারবাস, থাকবে চারটি A350-900

রাকসু নির্বাচন: ‘যত ভোট, তত গাছ’ প্রতিশ্রুতি আরিফুলের

রাবি প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ২২৪ বার দেখা হয়েছে
unnamed
দীর্ঘ বিরতির পর আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন। আসন্ন নির্বাচনে প্রার্থীরা প্রচারণায় নানা কৌশল অবলম্বন করছেন। পোস্টার-লিফলেটের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সৃজনশীল প্রচারণাও নজর কাড়ছে। এর মধ্যে আলোচনায় উঠে এসেছেন সমাজকর্ম বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আরিফুল ইসলাম।
নির্বাহী সদস্য পদে (ব্যালট নং ৩৩) প্রতিদ্বন্দ্বিতা করা আরিফুল ঘোষণা দিয়েছেন তিনি নির্বাচনে যত ভোট পাবেন, ততগুলো গাছ শিক্ষার্থীদের উপহার দেবেন। পরিবেশবান্ধব এই উদ্যোগ ইতিমধ্যেই ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে সাড়া জাগিয়েছে।
আরিফুল ইসলাম বলেন, ‘আমি মনে করি, প্রকৃতির প্রতি মমতা থাকা জরুরি। একটি গাছ শুধু পরিবেশকে শীতল রাখে না, এটি ভবিষ্যতের জন্যও বড় সম্পদ। রাকসু নির্বাচনে যারা আমাকে ভালোবেসে ভোট দেবেন, তাঁদের জন্য প্রতিটি ভোটের বিপরীতে একটি করে গাছ উপহার দিতে চাই। এভাবেই আমি কৃতজ্ঞতা প্রকাশ করবো।’
শিক্ষার্থীদের অনেকেই আরিফুলের এই ব্যতিক্রমী প্রতিশ্রুতিকে স্বাগত জানাচ্ছেন। তাঁদের মতে, এটি ক্যাম্পাসে এক ইতিবাচক উদাহরণ হয়ে থাকবে।
প্রচারণায় তিনি পরিবেশ রক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নানান সমস্যার সমাধানে কাজ করার প্রতিশ্রুতিও দিয়েছেন। তবে এখন সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে তার স্লোগান ‘যত ভোট, তত গাছ’।
নির্বাচনে জয়ী না হলেও হতাশ হবেন না জানিয়ে আরিফুল ইসলাম বলেন, ‘জিতলে কাজ করার সুযোগটা বড় হবে। আমি চাই রাকসুকে শিক্ষার্থীদের কাছে স্বচ্ছ ও জবাবদিহিমূলক রূপে গড়ে তুলতে। এর আগে যেমন শিক্ষার্থীদের অধিকার আদায়ের পক্ষে থেকেছি, ভবিষ্যতেও সেই কাজ চালিয়ে যাবো।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT