রাবি ময়মনসিংহ জেলা সমিতির নেতৃত্বে রাসেল-রেজাউল - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

রাবি ময়মনসিংহ জেলা সমিতির নেতৃত্বে রাসেল-রেজাউল

রাফাসান আলম, রাবি প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ২৬৩ বার দেখা হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ময়মনসিংহ জেলা সমিতির ২০২৫–২৬ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা হয়েছে, সভাপতি নির্বাচিত হয়েছেন মো. রাসেল মিয়া এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ময়মনসিংহ জেলা সমিতির ২০২৫–২৬ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রাসেল মিয়া এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র–শিক্ষক কেন্দ্রে (টিএসসিসি) আয়োজিত নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান–২০২৫ এ উপদেষ্টা মণ্ডলী ও প্রবীণ সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে কমিটির নাম ঘোষণা করা হয়।

নতুন কমিটির অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন—

  • সিনিয়র সহ-সভাপতি: আসাদ আকন্দ (সংস্কৃত বিভাগ, ২০২০–২১)

  • যুগ্ম সাধারণ সম্পাদক: নূর মোহাম্মদ হাসান শুভ (মার্কেটিং বিভাগ, ২০২১–২২)

  • সাংগঠনিক সম্পাদক: আল-আমিন শাহ পরাণ দৌলত (প্রাণীবিজ্ঞান বিভাগ, ২০২২–২৩)

যৌথ প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন,
“ময়মনসিংহ জেলার শিক্ষার্থীদের একটি পরিবারের মতো একত্রিত করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে তোলা আমাদের প্রথম লক্ষ্য। পাশাপাশি একাডেমিক, সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রমকে আরও বেগবান করে সমিতিকে নতুন উচ্চতায় নেওয়ার জন্য আমরা একসঙ্গে কাজ করব।”

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ময়মনসিংহ জেলা থেকে আগত প্রাক্তন শিক্ষার্থীরা এবং বিভিন্ন জেলা সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক পরিবেশনা, পরিচিতি পর্ব ও নবীন-প্রবীণদের উচ্ছ্বাসে পুরো অনুষ্ঠানমঞ্চ উৎসবমুখর হয়ে ওঠে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT