রাবি কেন্দ্রীয় মসজিদে নারীদের জন্য ওয়াশরুম-অযুখানা চালু, স্বস্তিতে শিক্ষার্থীরা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ময়মনসিংহ মেডিকেলের ছাত্রাবাসে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২ খুলনায় ‘নিজের অস্ত্রের গুলিতে’ নিহত পুলিশ সদস্য কুড়িগ্রামে র‍্যাব-১৩ এর অভিযান; প্রায় ২ মণ গাঁজাসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী অনুমতি জটিলতায় প্রীতি ম্যাচ স্থগিত, ক্ষোভ আবাসিক শিক্ষার্থীদের কুবি শিক্ষার্থীদের রাতের যাতায়াত সুবিধার্থে দুটি বাস বৃদ্ধি আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু নবীনদের পদচারণায় মুখরিত কুবি ক্যাম্পাস; উৎসবমুখর পরিবেশে বরণ কুবিতে প্রথম জাতীয় বিতর্ক প্রতিযোগিতা রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫ নজরুল বিশ্ববিদ্যালয়ে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

রাবি কেন্দ্রীয় মসজিদে নারীদের জন্য ওয়াশরুম-অযুখানা চালু, স্বস্তিতে শিক্ষার্থীরা

রাফাসান আলম, রাবি প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৩১ বার দেখা হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় জামে মসজিদে নারী শিক্ষার্থীদের জন্য পৃথক ওয়াশরুম ও অজুখানার নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। নারী শিক্ষার্থীদের ইবাদতের পরিবেশকে সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে এ উদ্যোগ গ্রহণ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ও সন্তোষের অনুভূতি দেখা গেছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান রাকসুর মহিলা বিষয়ক সম্পাদক সাইয়িদা হাফছা।

এতদিন পর্যাপ্ত সুবিধার অভাবে অনেক শিক্ষার্থীকে অজু ও অন্যান্য প্রয়োজনীয় কাজে ভোগান্তির মুখোমুখি হতে হতো। শিক্ষার্থীদের দীর্ঘদিনের চাওয়াকে গুরুত্ব দিয়ে দ্রুত সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করা হয়েছে।

এ বিষয়ে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুমাইয়া খাতুন বলেন, “আমরা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় মসজিদে নারী শিক্ষার্থীদের জন্য পৃথক ওয়াশরুমের দাবি জানিয়ে আসছিলাম। বিশেষ করে নামাজ আদায়ের আগে অজুর জন্য উপযুক্ত জায়গা না থাকায় আমাদের অনেক সমস্যায় পড়তে হতো। এখন এই উদ্যোগ সত্যিই স্বস্তিদায়ক।”

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তাসনিম জাহান বলেন, “নারী শিক্ষার্থীদের জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয় একটি উদ্যোগ। একটি বিশ্ববিদ্যালয়ে ধর্মীয় চর্চার জন্য এমন মৌলিক সুবিধা থাকা জরুরি। সংশ্লিষ্ট সবাইকে এজন্য ধন্যবাদ জানাই।”

এ বিষয়ে রাকসুর মহিলা বিষয়ক সম্পাদক সাইয়িদা হাফছা বলেন, “বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নারী শিক্ষার্থীদের জন্য ওয়াশরুম ও অজুখানার কাজ সম্পন্ন হয়েছে। এটি শিক্ষার্থীদের দীর্ঘদিনের একটি ন্যায্য ও প্রয়োজনীয় দাবি ছিল, যা অবশেষে বাস্তবায়িত হয়েছে।”

তিনি আরও বলেন, “রাকসুর পক্ষ থেকে আমরা শুরু থেকেই বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় আজ তা বাস্তবে রূপ পেয়েছে। এর ফলে ক্যাম্পাসে নামাজ আদায়ে নারী শিক্ষার্থীদের যে সীমাবদ্ধতা ও ভোগান্তি ছিল, তা অনেকাংশেই কমে যাবে।”

তিনি আশা প্রকাশ করেন, একটি অন্তর্ভুক্তিমূলক ও সহায়ক ক্যাম্পাস গড়ে তুলতে ভবিষ্যতেও নারী শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে আরও আন্তরিক ভূমিকা রাখবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT