রাজবাড়ীর পাংশায় মোটর সাইকেল দূর্ঘটনায় নিহত ১, আহত ১ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় কার্পেট উপহার প্রদান বুটেক্সে জুলাই কালচারাল সেন্টারের উদ্যোগে ‘সুফরাতুল ইয়াতামা’ বালিয়াকান্দি রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুবির ৭২ শিক্ষার্থী আইনজীবী হিসেবে তালিকাভুক্ত নানিয়ারচর জোন কর্তৃক ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার ও আর্থিক অনুদান প্রদান কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন সোহেল হোসনাইন কায়কোবাদ রাজবাড়ীতে আলুভর্তি ট্রাক উল্টে নিহত ১ অসহায়-প্রতিবন্ধী পরিবারে ঈদ উপহার দিল সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কুড়িগ্রামে পুলিশের অভিযানে ৩১ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেফতার বালিয়াকান্দিতে খাস জমি দখলমুক্ত: ইউপি চেয়ারম্যানের অবৈধ স্থাপনা উচ্ছেদ, উদ্ধার ৩০ শতক সরকারি জমি

রাজবাড়ীর পাংশায় মোটর সাইকেল দূর্ঘটনায় নিহত ১, আহত ১

মোঃ জাহিদুর রহিম মোল্লা, রাজবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৩৭ বার দেখা হয়েছে

রাজবাড়ীর পাংশায় দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো: সাদ বিশ্বাস (৩০) নামে একজন নিহত এবং আজিম (১৫) নামে একজন আহত হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে মৌরাট ইউনিয়নের পূর্ব-বাগদুলী কাশেম মহাজনের ভাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাদ কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের আশুরহাট গ্রামের হাজী শহিদ বিশ্বাস এর ছেলে।
আহত আজিম পাংশা উপজেলার মৌরাট ইউনয়নের পূর্ব বাগদুল গ্রামের মো: আকুব্বর এর ছেলে।

জানা যায়, আজ সকালে সাদ বিশ্বাস মোটর সাইকেল চালিয়ে পাংশা শহরের দিকে আসছিল। এ সময় বিপরীতমুখী একটি মোটর সাইকেলের সাথে সংঘর্ষ হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাংশা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে আনলে অবস্থা গুরুত্বর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানোর পরামর্শ দেন।

নিহতের ভাই আবু তালহা বলেন, ফরিদপুর যাবার পথে রাজবাড়ী সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাদকে মৃত ঘোষনা করেন।

পাংশা মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন বলেন, এ ঘটনার সংবাদ পেয়েছি, তবে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT