ধর্ম নিয়ে বেয়াদবি সহ্য করা হবে না: ধর্ম উপদেষ্টা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুবিতে শিক্ষক সমিতি নির্বাচনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন কুবির নটরডেমিয়ান পরিবারের ব্যতিক্রমী উদ্যোগ: ১১০ এতিম শিশুর সঙ্গে ইফতার চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হাসপাতালে ভর্তি শিক্ষার্থী , অফিস টাইম ছাড়া কল না দেওয়ার নির্দেশ হল প্রভোস্টের জার্মানির হফ বিশ্ববিদ্যালয়ের সাথে বুটেক্সের এক্সচেঞ্জ সেমিস্টার বাস্তবায়ন, সুযোগ পেলো তিন শিক্ষার্থী রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ মধ্যযুগীয় বর্বরতা বনাম অধুনাকালিক বর্বরতা

ধর্ম নিয়ে বেয়াদবি সহ্য করা হবে না: ধর্ম উপদেষ্টা

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৪৬ বার দেখা হয়েছে

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, রাষ্ট্রের প্রতিটি নাগরিকের যেমন ধর্ম পালনের অধিকার আছে, তেমনি কেউ ধর্ম না-মানলেও তার অধিকার রয়েছে। তবে ধর্ম নিয়ে কোনো ধরনের বেয়াদবি বা অবজ্ঞা করা কখনোই মেনে নেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

শুক্রবার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর জাতীয় বায়তুল মোকাররম মসজিদে অনুষ্ঠিত ২৪তম আন্তর্জাতিক কিরাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশ্বখ্যাত ক্বারি শাইখ আহমদ বিন ইউসুফ আল আজহারীর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইকরার মহাসচিব সাখাওয়াত খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব তানভীর আহমেদ, পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওযাসীফ, ইরানের কালচারাল কাউন্সিলর সাইয়্যেদ রেজা মীর মোহাম্মদী প্রমুখ।

ধর্ম উপদেষ্টা বলেন, ধর্ম নিয়ে কেউ বাড়াবাড়ি করলে তার বিচার করার জন্য দেশে আইন, আদালত, পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী রয়েছে। তাই কেউ যেন নিজের হাতে আইন তুলে না নেয়। তিনি বলেন, “আমরা যতদিন দায়িত্বে আছি, ধর্ম নিয়ে কোনো বেয়াদবি মেনে নেওয়া হবে না।”

তিনি আরও বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন দেশের হাফেজরা। তাদের কৃতিত্বের যথাযথ স্বীকৃতি রাষ্ট্রীয়ভাবে দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

এদিন সকাল ৮টায় শুরু হওয়া সম্মেলনের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন। আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা ‘ইক্বরা’র সহযোগিতায় এবং পি.এইচ.পি ফ্যামিলির পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এই আয়োজনে অংশ নেন মিসর, পাকিস্তান, ইরান ও ফিলিপাইনের খ্যাতনামা ক্বারিগণ।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT