নোটিশ:
শিরোনামঃ
প্রযুক্তিনির্ভর অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নে চাই গবেষণা ও দক্ষতার সেতুবন্ধ এআই ও সেমিকন্ডাক্টর খাতে প্রবাসী দক্ষতা কাজে লাগাতে চায় বাংলাদেশ লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’: প্রবাসীদের সাংস্কৃতিক মিলনমেলা প্রবাসী আয়ের প্রবৃদ্ধি: পরিবারগুলোর প্রাপ্তি নিশ্চিত করাই মূল লক্ষ্য কাতারের উত্তরে ট্যাংকারে দুটি অজ্ঞাত বস্তুর আঘাত: ইউকেএমটিও আশুলিয়ায় বেতন আন্দোলনে শতাধিক পোশাক কারখানার কার্যক্রম স্থগিত প্রবাসী আয় ১৪.২ শতাংশ বেড়ে ১২.১১ বিলিয়ন ডলার: বাংলাদেশ ব্যাংক যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়, বৈশ্বিক বাজারে মিশ্র প্রতিক্রিয়া জলবায়ু অভিযোজন অর্থায়নের চাহিদা বছরে ৩০৫ বিলিয়ন ডলার: জাতিসংঘ জলবায়ু অভিযোজন অর্থায়নের বিশাল ঘাটতি: প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দিতে হবে

ঢাবি ক্যাম্পাসে ভয়াবহ দে’হব্যবসা চক্রের অভিযোগে ডাকসু সমাজসেবা সম্পাদকের অনুসন্ধান

আলমগীর হোসাইন, ঢাবি প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৭০ বার দেখা হয়েছে
1000046911

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্যাম্পাস ও আশপাশ এলাকায় ভয়াবহ দে’হব্যবসা চক্র সক্রিয় রয়েছে বলে অভিযোগ তুলেছেন ডাকসু সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন —

“কাল রাত বারোটা থেকে প্রায় ফজর পর্যন্ত আমি ক্যাম্পাসের আশপাশ এলাকায় একটা অনুসন্ধানী অভিযান চালিয়েছি। বেশ কয়েকটা স্পটে ভয়াবহ রকম দে’হব্যবসা চলে। দুইটা গ্রুপ এদের, একটা গ্রুপ নারী আরেকটা গ্রুপ ট্রান্স। প্রত্যেকটা স্পটেই কয়েকজনের সাথে কথা বলেছি সময় নিয়ে। নারীদের মধ্যে যারা এই কাজ করে তাদের অনেকেরই পরিবার আছে। পরিবার জানে তারা চাকরি করে বিভিন্ন জায়গায়।”

তিনি আরও লেখেন,

“এই পতিতাবৃত্তির সাথে স্থানীয় পুলিশ প্রশাসনও জড়িত। কমিশন খেয়ে মদদ দেয় তারা। কয়েকজনের তথ্য নিয়ে এসেছি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার উদ্যোগ নিবো শীঘ্রই।”

এই বিষয় নিয়ে উদ্যোগ প্রকাশ করে এবি জুবায়ের পোস্টে  আরও উল্লেখ করেন,

“সবচেয়ে এলার্মিং ব্যাপার হচ্ছে ট্রান্স নিয়ে। এদের মধ্যে একজনের ইংরেজি এক্সেন্ট খুব সুন্দর। জিজ্ঞেস করে জানলাম সে একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে এলএলবিতে অনার্স করছে। বিলাসবহুল জীবন তার। তার সাথে কথাবার্তা বলে সামারি যেটা পেলাম – তার মতো এমন প্রস্টিটিউটের সংখ্যা প্রচুর। সার্জারী করে শরীরটা মেয়েদের মতো বানিয়ে দেহব্যবসায় নেমে পড়ছে বহু ছেলে/হিজড়া। দিনের আলোয় এদের অনেকেই আবার বিভিন্ন ভালো ভালো প্রতিষ্ঠানের স্টুডেন্ট, এমপ্লয়ি।”

উদ্যোগ প্রকাশের পাশাপাশি তিনি সবাইকে সতর্ক করে লিখেন,

“জিনিসটা আসলেই এলার্মিং। মানুষজন যদি এখনো এই বিকৃতির ব্যাপারে সচেতন না হয়, প্রতিরোধ গড়ে না তুলে সামনে ভয়াবহ যুগ আসতেছে।”

উল্লেখ্য যে, গত ৯ সেপ্টেম্বরে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে সমাজসেবা সম্পাদক পদে এবি জুবায়ের বিপুল ভোটে জয়লাভ করেন। তারপর থেকেই ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিরাপত্তার অংশ হিসেবে তিনি বিভিন্ন অভিযান পরিচালনা করে আসছিলেন যার অংশ হিসেবে এই ভয়াবহ ঘটনার সন্ধান পায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT