স্পেনে মাঠে আঘাত পেয়ে প্রাণ হারালেন ১৯ বছর বয়সী গোলরক্ষক রাউল রামিরেস - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুবিতে শিক্ষক সমিতি নির্বাচনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন কুবির নটরডেমিয়ান পরিবারের ব্যতিক্রমী উদ্যোগ: ১১০ এতিম শিশুর সঙ্গে ইফতার চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হাসপাতালে ভর্তি শিক্ষার্থী , অফিস টাইম ছাড়া কল না দেওয়ার নির্দেশ হল প্রভোস্টের জার্মানির হফ বিশ্ববিদ্যালয়ের সাথে বুটেক্সের এক্সচেঞ্জ সেমিস্টার বাস্তবায়ন, সুযোগ পেলো তিন শিক্ষার্থী রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

স্পেনে মাঠে আঘাত পেয়ে প্রাণ হারালেন ১৯ বছর বয়সী গোলরক্ষক রাউল রামিরেস

সালমান বক্স, স্পেন প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২২ বার দেখা হয়েছে

কলিন্দ্রেসের হয়ে খেলার সময় মাথায় আঘাত পেয়ে মৃত্যুবরণ, তিন দিনের শোক ঘোষণা কান্তাব্রিয়া ফুটবল ফেডারেশনের

স্পেনের কান্তাব্রিয়া অঞ্চলের পঞ্চম বিভাগের ক্লাব কলিন্দ্রেসের ১৯ বছর বয়সী গোলরক্ষক রাউল রামিরেস গত শনিবার রেভিলার বিপক্ষে খেলার সময় মাঠে প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন। মাথায় আঘাতের ফলে তিনি দুইবার কার্ডিওরেসপিরেটরি অ্যারেস্টে (হৃদরোগ) আক্রান্ত হন এবং পরে ব্রেইন ডেড হয়ে যান। পরিবারের সম্মতিতে তার অঙ্গদানে সম্মতি জানানো হয়।

Goalkeeper Raul Ramirez Osorio tragically dies aged just 19 after suffering  blow to head - The Mirror

রামিরেসের মৃত্যুতে কান্তাব্রিয়া ফুটবল ফেডারেশন (RFCF) তিন দিনের শোক ঘোষণা করেছে। আগামী সপ্তাহে অনুষ্ঠিত সব ম্যাচে এক মিনিট নীরবতা পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার স্মরণে।

রামিরেসের অকাল প্রয়াণে স্প্যানিশ ফুটবল জগতে শোকের ছায়া নেমে এসেছে। তার সতীর্থ, কোচ, ক্লাব সমর্থক ও ফুটবলপ্রেমীরা গভীর শোক প্রকাশ করেছেন। এই ঘটনা ফুটবল মাঠে নিরাপত্তা এবং খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষার গুরুত্বকে নতুন করে সামনে এনেছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT