পূর্ব বিরোধের জের ধরে কুপিয়ে হত্যার অভিযোগ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা ইসির

পূর্ব বিরোধের জের ধরে কুপিয়ে হত্যার অভিযোগ

মোঃ জাহিদুর রহিম মোল্লা, রাজবাড়ি প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৬১ বার দেখা হয়েছে

রাজবাড়ী সদর উপজেলার মুচিদহ গ্রামে আমজাদ খান (৬০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। কৃষক আমজাদ খান সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মুচিদহ গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

রবিবার সন্ধ্যায় রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদুর রহমান কৃষক আমজাদ খানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, শনিবার বিকালে ঢাকার আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের ভাই আরিফুল আলম খান বলেন, গত ২৩ জুলাই সন্ধ্যায় আমার ভাই বাড়ি থেকে বের হলে তাকে বেশ কয়েকজন সন্ত্রাসী পূর্ব বিরোধের জের ধরে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়দের সহায়তায় ভাইকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজের চিকিৎসক ঢাকায় রেফার্ড করেন। শনিবার বিকালে আমার ভাই মারা গেছেন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, গত বুধবার সন্ধ্যায় গুরুতর জখম করা হয় কৃষক আমজাদ খানকে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। যেহেতু শনিবার বিকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। সেক্ষেত্রে আমরা ৩০২ ধারা যুক্তর জন্য আদালতে আবেদন পাঠিয়েছি।
ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সোহেল মন্ডল নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT