নোটিশ:
শিরোনামঃ
৪ হাজার ৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ সৌর ও ব্যাটারি প্রকল্পে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ আনার সম্ভাবনা: এডিবি সম্পাদকীয়: ইটভাটা বন্ধের আগে পরিবেশবান্ধব নির্মাণের বাস্তব পথ তৈরি জরুরি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় গ্লোবাল শিল্ড থেকে ৪১৫ কোটি টাকা অনুদান পাওয়ার কথা জানাল সরকার সাত থেকে আট বছরে ইটভাটা পর্যায়ক্রমে বন্ধের পরিকল্পনা সরকারের আরও ৪,৫০০ কিলোমিটার নৌপথ নাব্য করার উদ্যোগ: নৌপরিবহনমন্ত্রী আগের সরকারের জিডিপি প্রবৃদ্ধির হিসাব অতিরঞ্জনের অভিযোগ তথ্য উপদেষ্টার পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে: মজুরি বোর্ড ফেনীর সোনাগাজীতে ২২০ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ ২,৭৭০ কোটি টাকায় ৩০টি মিটারগেজ লোকোমোটিভ কিনবে রেলওয়ে

পিনাকীর আবেগঘন বার্তা – হাটহাজারীর ছাত্ররাই বিপ্লবের রক্ষক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৬৩০ বার দেখা হয়েছে
pinaki

বাংলাদেশি অনলাইন এক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য সম্প্রতি হাটহাজারী মাদ্রাসার ছাত্রদের উদ্দেশ্যে একটি আবেগঘন ভিডিও বার্তা দিয়েছেন। ভিডিওটি সরাসরি না হলেও, হোয়াটসঅ্যাপ ভিডিও কলে মাদ্রাসার ভাইদের সামনে বক্তব্য দিতে পেরে তিনি আবেগে আপ্লুত হন।  তার নিজের ভাষায়, “হাটহাজারীর ভাইয়েরা যখন ডাকবেন, এই অধম হাজির থাকবে।” যুবাইর নামের এক ছাত্রের আকস্মিক আমন্ত্রণে তিনি রাজি হয়ে যান এবং মাদ্রাসার ভাইদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে বক্তব্য রাখেন।

পিনাকী ভট্টাচার্য তার বক্তব্যে বলেন, হাটহাজারীর প্রাঙ্গণ এবং এখানকার ছাত্ররা তার কাছে অনেক বড় প্রেরণার জায়গা। তিনি বলেন, “আমি যদি বাংলাদেশে আসতে পারি, আমি প্রথম দেখা করতে চাই হাটহাজারীর ছাত্রদের সাথে, কথা বলতে চাই, বুক মিলাতে চাই।”

তিনি তার বক্তব্যে বাংলাদেশের বিপ্লব নিয়ে নিজের আশাবাদ ব্যক্ত করেন। বলেন, “বাংলাদেশের বিপ্লবকে যারা সফল করেছেন, তারা এখনো জাগ্রত আছেন এবং বিপ্লবকে পাহারা দিচ্ছেন। এই বিপ্লবের প্রধান শক্তি ছিলেন বাংলাদেশের সাধারণ মুসলমান, মাদ্রাসার ছাত্র, শিক্ষক এবং ইসলামী চেতনার ধারক মানুষরা।”

তিনি সতর্ক করে বলেন, “যদি হাসিনা সরকার টিকে যেত, তাহলে বাংলাদেশ আদর্শিকভাবে ভারতের অঙ্গরাজ্যে পরিণত হতো। যারা তাদের ঈমান ও আকিদার ওপর বেঁচে থাকতে চান, তাদের জন্য জীবন দুর্বিষহ হয়ে উঠতো।”

পিনাকী ভট্টাচার্য বারবার জোর দিয়ে বলেন, “এই বিপ্লবকে আবারও বুক দিয়ে আগলে রাখতে হবে। যদি আমরা আবার হেরে যাই, তাহলে আমাদেরকে নতুন করে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হতে হবে।”

বার্তার শেষে তিনি প্রবাস থেকে দ্রুত দেশে ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করে বলেন, “আপনাদের দোয়ায় আমি তাড়াতাড়ি ফিরতে চাই, দেখা করতে চাই, কথা বলতে চাই, বুক মিলাতে চাই। ইনকিলাব জিন্দাবাদ।”

বিপ্লবের পক্ষে দৃঢ় অবস্থান এবং হাটহাজারী মাদ্রাসার ছাত্রদের প্রতি অগাধ ভালোবাসার এই বার্তা সামাজিক মাধ্যমে ইতোমধ্যেই আলোড়ন সৃষ্টি করেছে। পিনাকী ভট্টাচার্যের এই বক্তব্যে দেশপ্রেম, ইসলামী মূল্যবোধ এবং আদর্শিক সংগ্রামের অটল আহ্বান যেন এক গভীর প্রেরণার উৎস হয়ে উঠেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT