কুমিল্লার বরুড়ায় পানি কচু ও লতির রপ্তানি জোয়ার - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুবিতে শিক্ষক সমিতি নির্বাচনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন কুবির নটরডেমিয়ান পরিবারের ব্যতিক্রমী উদ্যোগ: ১১০ এতিম শিশুর সঙ্গে ইফতার চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হাসপাতালে ভর্তি শিক্ষার্থী , অফিস টাইম ছাড়া কল না দেওয়ার নির্দেশ হল প্রভোস্টের জার্মানির হফ বিশ্ববিদ্যালয়ের সাথে বুটেক্সের এক্সচেঞ্জ সেমিস্টার বাস্তবায়ন, সুযোগ পেলো তিন শিক্ষার্থী রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

কুমিল্লার বরুড়ায় পানি কচু ও লতির রপ্তানি জোয়ার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬০ বার দেখা হয়েছে

প্রতিদিন বিদেশে যাচ্ছে ৮০ টনের বেশি, মাসে আয় হচ্ছে ৩ লাখ ডলার পর্যন্ত

কুমিল্লার বরুড়া উপজেলায় পানি কচু ও লতি উৎপাদন বিদেশি বাজারে ব্যাপক সাড়া ফেলেছে। স্থানীয় কৃষকদের চাষ করা এসব সবজি প্রতিদিন ৮০ টনের বেশি রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। এতে মাসিক গড়ে ২ লাখ ৫০ হাজার থেকে ৩ লাখ মার্কিন ডলার আয় হচ্ছে, যা স্থানীয় কৃষকদের মুখে হাসি ফোটাচ্ছে।

বরুড়ার আগানগর, ভবানীপুর, খোশবাস, শিলমুড়ি ও আশপাশের ইউনিয়নগুলোতে প্রায় ১০০ হেক্টর জমিতে পানি কচু ও লতির চাষ হচ্ছে। জমিতে উৎপাদন খরচ তুলনামূলক কম, আবার চাহিদা বেশি থাকায় কৃষকরা সরাসরি মাঠে পাইকারদের কাছে বিক্রি করছেন। ফলে বাজারে গিয়ে ঝুঁকি নিতে হচ্ছে না।

উপজেলা কৃষি কর্মকর্তা জানিয়েছেন, বৈজ্ঞানিক পদ্ধতিতে কীটনাশক ব্যবহার ও মাটির উর্বরতা বৃদ্ধির ফলে লতির মান ও উৎপাদন বেড়েছে। এতে বিদেশি ক্রেতাদের আস্থা অর্জন সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, কৃষি বিভাগ মাঠপর্যায়ে কৃষকদের সহায়তা দিচ্ছে এবং রপ্তানি বাড়াতে নিয়মিত তদারকি করছে।

স্থানীয় কৃষকরা জানান, বাজারজাতকরণের ক্ষেত্রে মধ্যস্বত্বভোগীরা এখনও বড় চ্যালেঞ্জ। তারা সরাসরি রপ্তানিকারক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পারলে ন্যায্যমূল্য আরও বাড়বে। তবুও বর্তমান রপ্তানি ব্যবস্থায় আগের তুলনায় অনেক বেশি লাভ পাচ্ছেন।

কৃষি বিশেষজ্ঞরা বলছেন, সরকারিভাবে আরও সহায়তা ও অবকাঠামোগত উন্নয়ন ঘটানো গেলে বরুড়ার পানি কচু ও লতির রপ্তানি বহুগুণে বাড়বে। এতে স্থানীয় অর্থনীতি চাঙা হওয়ার পাশাপাশি বৈদেশিক মুদ্রা আয়েও বড় ভূমিকা রাখবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT