নোটিশ:
শিরোনামঃ
জ্বালানি স্থাপনায় যুদ্ধবিরতির দাবি ট্রাম্পের, হামলা অব্যাহত থাকার কথা কিয়েভের জ্বালানি মূল্য ও ঋণের চাপ সামনে রেখে ব্যাংককে আইএমএফ-বিশ্বব্যাংকের বৈঠক দেশে চিকিৎসার মান বাড়লে বিদেশমুখিতা কমবে: রাষ্ট্রপতি মেয়েশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার সরকারের উন্নয়ন প্রকল্পে সরকারি অর্থের যথাযথ ব্যয় নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর আইটি, সার ও জ্বালানি খাতে জাপানের মারুবেনিকে বিনিয়োগের আহ্বান সমুদ্র, নদী ও স্থলবন্দরের সমন্বয়ে জাতীয় বন্দর কৌশল প্রণয়ন হচ্ছে রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত, নিন্দা ঢাকার রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক কূটনৈতিক উদ্যোগ জোরদারের কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী কুবিতে মহালয়া উদযাপন ও প্রবীণদের অন্নপ্রসাদ

অপারেশন বুনইয়ানুম মারসুস : ভারতের একাধিক সামরিক স্থাপনায় হামলা

আন্তর্জাতিক ডেস্ক ,সাবাস বাংলাদেশ
  • আপডেট সময় শনিবার, ১০ মে, ২০২৫
  • ২১৯ বার দেখা হয়েছে
অপারেশন বুনইয়ানুম মারসুস

ভারতের সামরিক অভিযানের পাল্টা জবাব হিসেবে ‘ অপারেশন বুনইয়ানুম মারসুস ’ শুরু করেছে পাকিস্তান। ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর প্রতিক্রিয়ায় পাকিস্তান শুক্রবার রাতে ভারতের অন্তত ১১টি সামরিক স্থাপনায় বড় ধরনের হামলা চালিয়েছে।

পাকিস্তানের সামরিক সূত্র জানায়, পাঠানকোট, উধামপুর, গুজরাট ও রাজস্থানের বিমান ঘাঁটি এবং ব্রাহমোস ক্ষেপণাস্ত্রের একটি গুদাম হামলার শিকার হয়েছে। হামলায় ব্যবহৃত হয়েছে পাকিস্তানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ১২০ কিলোমিটার রেঞ্জের ফাতাহ-১ ক্ষেপণাস্ত্র।

জম্মু-কাশ্মিরের উরিতে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর, সরবরাহ লাইন ও রসদ ডিপো ধ্বংস করা হয়েছে বলে জানায় পাক সেনাবাহিনী। এছাড়া নাগরোটার একটি আর্টিলারি ব্যাটারি এবং পাঞ্জাবের আদমপুরে মোতায়েন এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও জেএফ-১৭ যুদ্ধবিমান দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।


পাকিস্তানি প্রতিরক্ষা কর্মকর্তাদের মতে, এস-৪০০ ধ্বংস করা এই অভিযানের সবচেয়ে বড় অর্জন।
উল্লেখ্য, ২২ এপ্রিল জম্মু-কাশ্মিরে ২৬ জন পর্যটককে হত্যা করে সন্ত্রাসীরা। তারই প্রেক্ষিতে ভারত ‘অপারেশন সিঁদুর’ চালিয়ে পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মিরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায়, যেখানে ৭০ জন পাকিস্তানি সন্ত্রাসী নিহত হয় বলে দাবি করে নয়াদিল্লি।

এই ঘটনার কয়েকদিনের মধ্যেই পাকিস্তান ‘অপারেশন বুনইয়ানুম মারসুস’ শুরু করে, যার অর্থ “সিসা প্রাচীর”।

হামলার ফলে ভারতের বিভিন্ন সামরিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান।
অপারেশন বুনইয়ানুম মারসুসের মাধ্যমে পাকিস্তান যে সামরিক প্রতিক্রিয়া দেখিয়েছে, তা
 একটি শক্তিশালী সংকেত দিয়েছে যে তারা তাদের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ।

এই ঘটনা উপত্যকায় চলমান সংঘাত ও উত্তেজনার পটভূমিতে দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী রাজনৈতিক ও সামরিক টানাপোড়েনকে আরও জটিল করেছে।

আন্তর্জাতিক মহলেও এই পরিস্থিতির প্রতি নজর দিন দিন বেড়েই চলছে, যা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT