নোটিশ:
শিরোনামঃ
গণতন্ত্রের স্মরণদিবসকে নাগরিক অধিকার রক্ষার অঙ্গীকারে রূপ দিতে হবে কুড়িগ্রাম কলেজ মোড়ে আগুনে ছয় দোকান ক্ষতিগ্রস্ত: সংবাদদাতার প্রতিবেদন আবুধাবিতে আলোচনার মধ্যেই ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোয় রুশ হামলা শহীদ নূর হোসেন দিবস আজ: গণতন্ত্রের আন্দোলনের স্মৃতি ভারত থেকে ফেরার পরিকল্পনায় নতুন পাসপোর্ট চেয়েছেন শেখ হাসিনা: রয়টার্স নাগরিক অধিকার ও বিচারপ্রক্রিয়ায় স্বচ্ছতা: রাজনৈতিক মতভেদের ঊর্ধ্বে আইনের শাসন বিরল খনিজ রপ্তানি নিয়ন্ত্রণ স্থগিতের মেয়াদ জানুয়ারি পর্যন্ত বাড়াল চীন পারমাণবিক স্থাপনার নিরাপত্তায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও আন্তর্জাতিক নজরদারি জরুরি বাইরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, জাপোরিঝঝিয়া পারমাণবিক কেন্দ্র আবার জেনারেটরনির্ভর জনসমাগমের আয়োজনে নিরাপত্তা: আনুষ্ঠানিকতার সঙ্গে চাই কার্যকর প্রস্তুতি

নজরুল বিশ্ববিদ্যালয়ে সামাজিক গবেষণা বিষয়ক কর্মশালা আয়োজিত

মাহমুদা নাঈমা, জাককানইবি প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ২৬৩ বার দেখা হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এম. রেজাউল ইসলাম

সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এম. রেজাউল ইসলাম

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘সামাজিক গবেষণায় নীতি ও সততা এবং মিশ্র পদ্ধতির মাধ্যমে সামাজিক গবেষণা পরিচালনা’ (Ethics-Integrity in Social Research and Doing Social Research Using Mixed Method Approach) শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটি বাস্তবায়নে ভূমিকা রেখেছে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) সকালে পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে কর্মশালার উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমের অনুপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী।

বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী বলেন, “এই কর্মশালার রিসোর্স পারসন সংশ্লিষ্ট বিষয়ে অত্যন্ত অভিজ্ঞ। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিশ্বের নামকরা জার্নালে তাঁর প্রায় ৭০টি প্রবন্ধ প্রকাশিত হয়েছে। অংশগ্রহণকারী শিক্ষকগণকে অনুরোধ করছি, আপনারা আন্তঃসম্পর্কের মধ্য দিয়ে কর্মশালাটিকে অংশগ্রহণমূলক ও ফলপ্রসূ করুন। আপনাদের জন্য এটি একটি সোনালি সুযোগ। আশা করি, আপনারা এই কর্মশালার মাধ্যমে গভীরভাবে জ্ঞানার্জন করতে পারবেন এবং অর্জিত জ্ঞানকে গবেষণায় প্রয়োগ করবেন।”
অতঃপর কর্মশালার সার্বিক সফলতা কামনা করে বিশেষ অতিথি তাঁর বক্তব্য শেষ করেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক ও জনস্বাস্থ্য বিভাগের প্রফেসর ড. এম. রেজাউল ইসলাম। কর্মশালার উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের সহকারী অধ্যাপক মো. রাকিবুল ইসলাম।

উল্লেখ্য, কর্মশালায় সামাজিক বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দের পাশাপাশি অন্যান্য অনুষদের শিক্ষকবৃন্দও অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT