রাজশাহীতে নওমুসলিম শিক্ষার্থীর ওপর নির্যাতনের অভিযোগ, আদালতের আদেশ অমান্য - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
লালমনিরহাটের অটোমেটেড টার্নটেবিলে নিয়মিত ঘুরছে লোকোমোটিভ, কমছে দুর্ঘটনার ঝুঁকি বালিয়াকান্দিতে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার বালিয়াকান্দির বনগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বারেক শেখের মৃত্যু ফরিদপুরে সিজারিয়ান রোগীর পেটে দেড় কেজি গজ রেখে সেলাইয়ের দেড় মাস পর রোগীর মৃত্যু বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট

রাজশাহীতে নওমুসলিম শিক্ষার্থীর ওপর নির্যাতনের অভিযোগ, আদালতের আদেশ অমান্য

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৭৫ বার দেখা হয়েছে
আব্দুল্লাহ ইবনে আবির (পূর্ব নাম প্রণব কুমার মন্ডল)

আদালত নিজ জিম্মায় থাকার অনুমতি দিলেও প্রণব কুমার মন্ডল (আব্দুল্লাহ ইবনে আবির) পরিবারের আটক ও সীমাবদ্ধতায় পড়ে শিক্ষাজীবন ও ধর্মীয় স্বাধীনতা হারাচ্ছেন।

রাজশাহীতে নওমুসলিম শিক্ষার্থী আব্দুল্লাহ ইবনে আবির (পূর্ব নাম প্রণব কুমার মন্ডল) আদালতের নিজ জিম্মায় থাকার নির্দেশ থাকা সত্ত্বেও পরিবারিক নির্যাতনের শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাকে আটক রেখে ধর্মীয় স্বাধীনতা ও শিক্ষাজীবন থেকে বঞ্চিত করা হচ্ছে, এমনকি জীবননাশের আশঙ্কাও দেখা দিয়েছে।

২৬ আগস্ট ২০২৫ তারিখে আদালত তাকে নিজ জিম্মায় যাওয়ার অনুমতি দিলেও পরিবার আদেশ অমান্য করে আটক রাখে। ফলে তিনি নামাজ আদায়, বন্ধু-সহপাঠীদের সঙ্গে যোগাযোগ এবং ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হন। প্রায় এক মাস ধরে তার সঙ্গে কেউ যোগাযোগ করতে পারছেন না। বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা উদ্বেগ প্রকাশ করেছেন।

আব্দুল্লাহ রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের ‘ইলেক্ট্রো মেডিকেল টেকনোলজি’ বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী (রেজি নং ১৫০২১৭৮৮৩৩; বোর্ড রোল ৬২১৪৭২)। তিনি হিন্দু ধর্মের প্রতি অনাগ্রহ ও ইসলাম ধর্মের প্রতি অনুরাগের কারণে গত ১১ আগস্ট প্রকাশ্যে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এর পর থেকেই তিনি পরিবারিক নির্যাতনের শিকার হচ্ছেন বলে অভিযোগ ওঠে।

আব্দুল্লাহ ইবনে আবির (পূর্ব নাম প্রণব কুমার মন্ডল)

২০ আগস্ট ২০২৫ তারিখে বোয়ালিয়া থানায় দায়েরকৃত জিডিতে (নং-১৪৬৫) তিনি নিজেই উল্লেখ করেছিলেন যে ধর্মান্তরের কারণে পিতা-মাতা ও স্বজনরা তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করছে। আদালতে হাজির হওয়ার সময়ও তিনি সুস্থ ও স্বেচ্ছায় ইসলাম গ্রহণের বিষয়টি জানান এবং নিজ জিম্মায় থাকার ইচ্ছা প্রকাশ করেন। আদালত তা অনুমোদন দিলেও নিরাপত্তার অজুহাতে পরিবার তাকে সঙ্গে নিয়ে যায়।

ভুক্তভোগীর সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা জানিয়েছেন, আদালতের আদেশ থাকা সত্ত্বেও তার পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেয়া হয়নি। এর ফলে তার শিক্ষা কার্যক্রম ও ভবিষ্যৎ ব্যাহত হচ্ছে।

এ ঘটনায় শিক্ষক, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা আদালতের আদেশ অমান্য করে তাকে আটক রাখার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন। তবে আইনজীবী ও পুলিশের অনাগ্রহের কারণে বিষয়টি এখনো আইনি সমাধানের মুখ দেখেনি।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT