সারোয়ার তুষারকে নৈতিক স্খলনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
লালমনিরহাটের অটোমেটেড টার্নটেবিলে নিয়মিত ঘুরছে লোকোমোটিভ, কমছে দুর্ঘটনার ঝুঁকি বালিয়াকান্দিতে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার বালিয়াকান্দির বনগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বারেক শেখের মৃত্যু ফরিদপুরে সিজারিয়ান রোগীর পেটে দেড় কেজি গজ রেখে সেলাইয়ের দেড় মাস পর রোগীর মৃত্যু বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট

সারোয়ার তুষারকে নৈতিক স্খলনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ২২৪ বার দেখা হয়েছে

১৭ জুন ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম-আহ্বায়ক সারোয়ার তুষারের বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে তার স্পষ্ট অবস্থান ও ব্যাখ্যা চেয়ে দলীয়ভাবে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।

মঙ্গলবার এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা নোটিশে বলা হয়, সারোয়ার তুষারকে উক্ত অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা আগামী পাঁচ দিনের মধ্যে দলের ‘রাজনৈতিক পর্ষদ’ এবং গঠিত তদন্ত কমিটির কাছে জমা দিতে হবে।

নোটিশে আরও জানানো হয়, আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন তার কাছ থেকে সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট ব্যাখ্যা প্রত্যাশা করেছেন। এছাড়া অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সারোয়ার তুষারকে এনসিপির সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT