ময়মনসিংহের নান্দাইলে কবরে আগুন, এলাকায় আতঙ্ক - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন জাককানইবির নতুন উপাচার্য

ময়মনসিংহের নান্দাইলে কবরে আগুন, এলাকায় আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৩ বার দেখা হয়েছে

রাতে অজ্ঞাত দুর্বৃত্তদের আগুন, পুলিশ তদন্তে; স্থানীয়দের ক্ষোভ ও নিন্দা

ময়মনসিংহের নান্দাইল উপজেলার পশ্চিম রসুলপুর গ্রামে এক ব্যক্তির কবরে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ক্বারী সিরাজুল ইসলাম বকুলের কবরে আগুন দেওয়ার সময় পশ্চিম রসুলপুর জামে মসজিদের মুয়াজ্জিন আরশেদ আলী ভোরে ফজরের আজান দিতে মসজিদে যাওয়ার পথে ঘটনাটি লক্ষ্য করেন। তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভান। আগুন নেভাতে গিয়ে মুয়াজ্জিন আরশেদ আলী সামান্য আহত হন।

আগুনে কবরের চারপাশে দেয়া প্লাস্টিকের বেড়া ও উপরে রাখা পলিথিন কাগজ পুড়ে যায়। স্থানীয়দের দাবি, এটি পূর্বপরিকল্পিত একটি নিন্দনীয় কাজ।

প্রতিবেশী মুজিবুর রহমান ও মোজাম্মেল হক বাচ্চু বলেন, এক বছরেরও বেশি সময় আগে মারা যাওয়া ক্বারী সিরাজুল ইসলাম ছিলেন সৎ ও ভালো মানুষ। তাঁর কবরকে লক্ষ্য করে এমন কাজ খুবই নিন্দনীয়।

প্রয়াত বকুলের ছেলে জাকারিয়া জানান, রাতে তারা ঘুমিয়ে ছিলেন। হঠাৎ চিৎকার শুনে বাইরে এসে দেখেন, লোকজন তার বাবার কবরের আগুন নেভাচ্ছেন। পরিবারের সঙ্গে কারও শত্রুতা নেই বলেও জানান তিনি। তবে প্রায় সময় রাতের বেলায় অজ্ঞাত লোকজন তাদের বাড়িতে ঢিল ছোড়ে।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জালাল উদ্দিন মাহমুদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT