বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলির ঘটনায় গ্রেপ্তার ৬,স্বর্ণালংকার উদ্ধার - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
লালমনিরহাটের অটোমেটেড টার্নটেবিলে নিয়মিত ঘুরছে লোকোমোটিভ, কমছে দুর্ঘটনার ঝুঁকি বালিয়াকান্দিতে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার বালিয়াকান্দির বনগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বারেক শেখের মৃত্যু ফরিদপুরে সিজারিয়ান রোগীর পেটে দেড় কেজি গজ রেখে সেলাইয়ের দেড় মাস পর রোগীর মৃত্যু বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট

বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি র ঘটনায় গ্রেপ্তার ৬, লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ২০৬ বার দেখা হয়েছে
বনশ্রীতে ছিনতাই এর ঘটনায় গ্রেপ্তার ৬
ছিনতাই এর শিকার আনোয়ার হোসেন

রাজধানীর বনশ্রীতে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করার পর স্বর্ণালঙ্কার লুটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৮ মার্চ) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (মিডিয়া) তালেবুর রহমান জানান, “রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই ছয়জনকে গ্রেপ্তার করা হয়।”

তিনি বলেন, “এ সময় তাদের কাছ থেকে স্বর্ণালঙ্কার ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে।”

গত ২৪ ফেব্রুয়ারি রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ী আনোয়ার হোসেন (৪৫) গুলি করে স্বর্ণালঙ্কার লুটের ঘটনা ঘটে।

হাতে ও পায়ে গুলিবিদ্ধ আনোয়ারকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বনশ্রী সি ব্লকে ‘অলঙ্কার’ নামে তার একটি গয়নার দোকান রয়েছে।

রাতে দোকান বন্ধ করে ২০০ তোলা স্বর্ণ ও নগদ এক লাখ টাকা নিয়ে বাসায় ফেরার সময় তার ওপর অতর্কিত হামলা চালানো হয়

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আগে থেকেই অস্ত্র ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদে তারা স্বর্ণ ব্যবসায়ীকে অনুসরণ করে হামলার পরিকল্পনার কথা স্বীকার করেছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত স্বর্ণালংকারের পরিমাণ প্রায় ১৮০ তোলা, যা আনোয়ার হোসেনের লুট হওয়া স্বর্ণের একটি বড় অংশ। বাকিটুকু উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, ব্যবসায়ী আনোয়ার হোসেনের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালের চিকিৎসকরা। তবে তিনি এখনও শারীরিক ও মানসিকভাবে ভীষণ দুর্বল।

পুলিশ জানিয়েছে, স্বর্ণ ব্যবসায়ীকে গুলি মামলায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং বনশ্রীসহ আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT