পৃথিবীতে পাওয়া গেল মঙ্গলের সবচেয়ে বড় পাথর, নিলামে রেকর্ড দামে বিক্রি - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ভূরুঙ্গামারীতে ভ্যানগাড়ির সঙ্গে ধাক্কায় ৪ বছরের শিশু আয়শার মৃত্যু সাবেক সচিব জামাল উদ্দিন আহমেদের লন্ডন সফরে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকের সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা হালনাগাদের অভাবে পিছিয়ে কুবির ওয়েবসাইট এসএসসির জিপিএ ৪.২৫ তাঁকে থামাতে পারেনি, অধ্যবসায়ে আজ বাকৃবির অধ্যাপক ড. গোলজার হোসাইন মানুষের হাসিই পারিশ্রমিক, ৩৫ বছর ধরে বিনা পয়সায় চুল কাটান আবেদ বর্ষার মাঝেও পানির সংকট, পাট জাগ দিতে দিশেহারা কুড়িগ্রামের কৃষক কুড়িগ্রামে ১০ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ দুইজন গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে বিসিআইসি ডিলারের ১৯০ বস্তা সার নিয়ে গেল কৃষক কুড়িগ্রামে আইন-শৃঙ্খলা বিষয়ক উঠান বৈঠক ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত কুবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইয়াছিন-তামিম

পৃথিবীতে পাওয়া গেল মঙ্গলের সবচেয়ে বড় পাথর, নিলামে রেকর্ড দামে বিক্রি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ২৩৪ বার দেখা হয়েছে

বিশ্বের বৃহত্তম মঙ্গলীয় পাথরটি নিউইয়র্কে অনুষ্ঠিত এক ভূতাত্ত্বিক ও প্রত্নতাত্ত্বিক নিলামে রেকর্ডমূল্যে বিক্রি হয়েছে। ২৫ কেজি ওজনের এই উল্কাপিণ্ডটি ৫.৩ মিলিয়ন মার্কিন ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৪ কোটি ২৫ লাখ টাকা) বিক্রি হয়।

‘এনডব্লিউ ১৬৭৮৮’ নামের উল্কাপিণ্ডটি ২০২৩ সালের নভেম্বরে সাহারা মরুভূমির নাইজার অংশে আবিষ্কৃত হয়। গবেষকরা ধারণা করছেন, একটি বিশাল গ্রহাণুর আঘাতে এটি মঙ্গলগ্রহ থেকে বিচ্ছিন্ন হয়ে প্রায় ২২ কোটি ৫০ লাখ কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়ে পৃথিবীতে এসে পড়ে।

সোথেবি’স নিলাম হাউস জানায়, নিলামের সময় এর সর্বোচ্চ দর ওঠে ৪.৩ মিলিয়ন ডলার পর্যন্ত, তবে কর ও অন্যান্য ফিসহ মোট মূল্য দাঁড়ায় ৫.৩ মিলিয়নে। তবে ক্রেতার পরিচয় প্রকাশ করা হয়নি।

বিশেষজ্ঞরা একে অত্যন্ত ‘দুর্লভ’ বলে উল্লেখ করেছেন। লালচে-বাদামি রঙের এই উল্কাপিণ্ডটি পৃথিবীতে পাওয়া প্রায় ৪০০টি মঙ্গলীয় পাথরের মধ্যে অন্যতম বিশাল ও গুরুত্বপূর্ণ। এটি আগের সর্ববৃহৎ মঙ্গলীয় পাথরের তুলনায় ৭০ শতাংশ বড় এবং মঙ্গল থেকে পাওয়া পৃথিবীর সব উপাদানের প্রায় ৭ শতাংশই রয়েছে এই একটিতে।

সূত্র: আনাদুলু এজেন্সি

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT