নোটিশ:
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়, বৈশ্বিক বাজারে মিশ্র প্রতিক্রিয়া জলবায়ু অভিযোজন অর্থায়নের চাহিদা বছরে ৩০৫ বিলিয়ন ডলার: জাতিসংঘ জলবায়ু অভিযোজন অর্থায়নের বিশাল ঘাটতি: প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দিতে হবে রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরিকাঠামো, বৃদ্ধির অঙ্ক এখনো নির্ধারিত নয় যবিপ্রবির গবেষকের ন্যানো ইউরিয়া প্রযুক্তির পেটেন্ট অনুমোদন: মাঠপর্যায়ের ফল যাচাইয়ের তাগিদ ঢাকায় দুই দিনের সৌরবিদ্যুৎ প্রদর্শনী শুরু বাংলাদেশে হাইব্রিড গাড়ি সংযোজন কারখানা স্থাপনের সম্ভাবনা দেখছে টয়োটা জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল: প্রতিশ্রুতির সঙ্গে চাই বাস্তবায়নের স্বচ্ছ হিসাব ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোয় রাশিয়ার ব্যাপক হামলা, বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো পিএইচডির সুপারিশ পেলেন ১৩ শিক্ষার্থী

প্রতিবেদকের ছবি
শারাফাত হোসাইন, কুবি প্রতিনিধি:
  • আপডেট সময় বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৮৫ বার দেখা হয়েছে
received_2145559132937069 (1)
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথমবারের মতো ১৩ জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) করার সুপারিশ করা হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৯১তম একাডেমিক কাউন্সিল সভা থেকে এ সুপারিশ দেওয়া হয়।
বিভাগভিত্তিক হিসেবে ইংরেজি বিভাগে ৪ জন, বাংলা বিভাগে ৩ জন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ও অর্থনীতি বিভাগে ২ জন করে এবং রসায়ন ও ফার্মেসি বিভাগে ১ জন করে শিক্ষার্থী পিএইচডির জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘পিএইচডিতে আগ্রহী শিক্ষার্থীরা প্রথমে বিভাগে আবেদন করেন। বিভাগীয় কমিটি ও নির্বাহী কমিটি যৌথভাবে আবেদনগুলো যাচাই-বাছাই করে বিজ্ঞপ্তি অনুযায়ী শর্ত পূরণকারী শিক্ষার্থীদের জন্য সুপারভাইজার নির্ধারণ করে। পরবর্তীতে মোট ১৩ জন শিক্ষার্থীকে পিএইচডির জন্য সুপারিশ করা হয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সিন্ডিকেট সভায় গ্রহণ করা হবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT