নোটিশ:
শিরোনামঃ
বাংলাদেশি পিইটি ফিল্মে অ্যান্টি-ডাম্পিং শুল্কের সুপারিশ ভারতের জাপানের সেবা খাতের প্রবৃদ্ধি সেপ্টেম্বরে কিছুটা ধীর সরকারি কর্মীদের জন্য ম্যাচমেকিং সেবা চালু করল সিঙ্গাপুর বিডিনিউজ টোয়েন্টিফোরের ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক হলেন বিশ্বদীপ দাশ বাংলাদেশে বড় জাপানি বিনিয়োগ উদ্যোগ বাস্তবায়নের আশা রাষ্ট্রদূতের সেপ্টেম্বরে বিদেশে কর্মসংস্থান ২৯ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় রেকর্ড তাপপ্রবাহ, দাবানল ও ধোঁয়ার ঝুঁকি বেড়েছে ফেডের সুদ বাড়ানোর সম্ভাবনা কমায় স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী ইবিতে ২২ শিল্পপ্রতিষ্ঠানের অংশগ্রহণে শিক্ষা ও কর্মসংস্থান বিষয়ক সভা অস্ট্রেলিয়ার কড়াকড়িতে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা ঝুঁকি বেড়েছে

কুবি পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের নতুন পরিচালক নুরুল করিম চৌধুরী

শারাফাত হোসাইন, কুবি প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৬ বার দেখা হয়েছে
received_854449123856535
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ( কুবি) পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ নুরুল করিম চৌধুরী। এর আগে তিনি উক্ত দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সোমবার ( ২৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, গত ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত কর্মকর্তা নিয়োগ বাছাইবোর্ডের সুপারিশ এবং গত ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত ১০৮ (একশত আট) তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুসারে তাকে পরীক্ষা নিয়ন্ত্রক পদে নিয়োগ প্রদান করা হয়।
এ বিষয়ে মোহাম্মদ নুরুল করিম চৌধুরী বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন কর্মকর্তা হিসাবে আমি গর্বিত। মাননীয় উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার মহোদয় সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়কে আরও আধুনিক ও শিক্ষার্থীবান্ধব শাখা হিসাবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। ভারমুক্ত হয়ে আমি আরও বেশি আত্মবিশ্বাসী, বিচক্ষণতা ও আন্তরিকতার সহিত দায়িত্ব পালন করতে পারব ইন শা আল্লাহ।’
রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘ তিনি আগে ভারপ্রাপ্ত ছিলেন, এখন সার্কোলারের মাধ্যমে ভাইভা বোর্ডের সুপারিশ ক্রমে নতুন করে পরিচালক পদে নিয়োগ পেয়েছেন।’
উল্লেখ্য, তিনি পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে  ৯ অক্টোবর ২০১৮ থেকে ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্বে ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT