নোটিশ:

জাকসু নির্বাচন চলাকালে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আটক

প্রতিবেদকের ছবি
নিশান খান, জাবি প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৯ বার দেখা হয়েছে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন চলাকালে ছাত্রদল নেতা আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের একটি কক্ষ থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফিজুর রহমান সোহানকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তাকে আটক করা হয়। সোহান বিশ্ববিদ্যালয়ের ৩৬তম ব্যাচের (২০০৬-০৭ শিক্ষাবর্ষ) ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন।

অবৈধভাবে হলে অবস্থান প্রসঙ্গে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, “আমি রাতে ক্যাম্পাসে এসেছিলাম। শরীর খারাপ লাগায় হলে এসে শুয়ে পড়ি। কোনো অনুমতি নিইনি।”

এ বিষয়ে হলের প্রভোস্ট অধ্যাপক শফিকুল ইসলাম বলেন, “নির্বাচন চলাকালে হলে সাবেক শিক্ষার্থীদের অবস্থান করা আচরণবিধির লঙ্ঘন। তাই তাকে প্রক্টরিয়াল টিমের হাতে তুলে দেওয়া হয়েছে।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম জানান, “আমরা তাকে আনতে সিকিউরিটি গার্ড পাঠিয়েছি। বিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT