জাককানইবি সাংবাদিক ফোরামের নব্য সদস্য মূল্যায়ন অনুষ্ঠান সম্পন্ন - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:

জাককানইবি সাংবাদিক ফোরামের নব্য সদস্য মূল্যায়ন অনুষ্ঠান সম্পন্ন

মাহমুদা নাঈমা, জাককানইবি প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৯২ বার দেখা হয়েছে

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের কার্যনির্বাহী কমিটি ২০২৫-এর নবীন সদস্যদের মূল্যায়ন অনুষ্ঠান সম্পন্ন হলো।অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ৩০ এর অধিক আগ্রহী শিক্ষার্থী।

বুধবার (২২ অক্টোবর ২০২৫) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের ৫ম তলায় সাংবাদিক ফোরামের অফিস কক্ষে নতুন সদস্যদের ভাইভা অনুষ্ঠিত হয়।ভাইভা বোর্ডে উপস্থিত ছিলেন সাংবাদিক ফোরামের সভাপতি শাকিল বাবু, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রোকন বাপ্পি, সাধারণ সম্পাদক আবু ইসহাক অনিকসহ ও বিভিন্ন কার্যকরী সদস্যরা।

সভাপতির বক্তব্যে মো: শাকিল বাবু জানান, “আমরা প্রতিবছর সাংবাদিক ফোরামে নতুন সদস্য নিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় এবারও আমরা সাংবাদিকতায় আগ্রহীদের ভাইভা সম্পন্ন করেছি। এবার অসংখ্য আগ্রহীরা স্বতঃস্ফূর্তভাবে ভাইভায় উপস্থিত হয়েছে। এখান থেকে বাছাই করা নতুন সাংবাদিকরা সাংবাদিক ফোরাম থেকে হাতে-কলমে শিখে বিশ্ববিদ্যালয়ের জন্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে ভূমিকা রাখবে বলে আশাবাদী।”

উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রোকন বাপ্পি বলেন, “সাংবাদিক ফোরামে এ নিয়ে চতুর্থবারের মতো সম্পন্ন হলো সদস্য আহবান কর্মসূচি। প্রতিবারই প্রচুর উৎসাহ-উদ্দীপনা নিয়ে সংগঠনে যুক্ত হয়েছে একাধিক প্রতিভাবান এবং প্রচণ্ড গতিশীল নতুন নতুন সাংবাদিকরা। প্রতিবারের মতো এবারও সেই একই ধারা অব্যহত থাকবে বলে আমি আশাবাদী। যারা সাংবাদিক ফোরামের পথ চলায় চিরকাল স্বপ্ন সারথি হয়ে কাজ করে যাবে।”

এরপূর্বে ২০২৫ সালের ৬ থেকে ২০ অক্টোবর পর্যন্ত অনলাইনে নতুন সদস্য সংগ্রহের আহ্বান করা হয়।আহ্বানে সারা দিয়ে স্বতঃস্ফূর্তভাবে নিয়োগপ্রার্থীরা অংশগ্রহণ করেন। সাংবাদিক ফোরামের ৪র্থ নবীন সদস্য আহবানের মাধ্যমে একগুচ্ছ প্রতিভাবান ও প্রচণ্ড গতিশীল, ক্যাম্পাস সাংবাদিকতায় আগ্রহী নতুন মুখ নিয়ে সম্পন্ন হয় নব্য সদস্যদের এ মৌখিক ভাইভা পর্ব।
উক্ত অনুষ্ঠানটি বিকাল প্রায় পাঁচটা অবধি সংগঠিত হয় বলে জানা যায়।

প্রসঙ্গত,জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের একটি অন্যতম স্বনামধন্য ও নিরপেক্ষ সংগঠন। নিষ্ঠার সঙ্গে দীর্ঘদিন যাবৎ কাজ করে যাওয়া এ সংগঠন অনুষ্ঠানিকভাবে স্বীকৃতি লাভ করে ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর। সংগঠনটির সদস্যরা স্বাধীনভাবে ও নিষ্ঠার সঙ্গে দেশের বিভিন্ন জনপ্রিয় জাতীয় দৈনিক, টিভি চ্যানেল ও মাল্টিমিডিয়াগুলোতে কাজ করে চলেছে অবিরাম। বিশ্ববিদ্যালয়ে লেখালেখি, ফটো বা ভিডিওগ্রাফি এবং গ্রাফিক্স বা পোস্টার ডিজাইনের মাধ্যমে সাংবাদিকতা করতে আগ্রহী এমন নবীন শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে সাংবাদিক ফোরামের সাথে যুক্ত করে নতুন দিগন্ত উন্মোচনে ভূমিকা রাখে এ সংগঠন। বিভিন্ন জাতীয় দৈনিক, টিভি চ্যানেল এবং মাল্টিমিডিয়ায় নির্ভীকভাবে ও সত্য প্রকাশের একাগ্রতা নিয়ে কাজ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের এ ধারা অব্যাহত রাখতেই সাংবাদিক ফোরামে প্রতিবছর অনুষ্ঠিত হয় এ সদস্য সংযুক্তি অনুষ্ঠান।

উল্লেখ্য, সাংবাদিকতার মান বজায় রাখা এবং নতুন প্রজন্মকে পেশাদার সাংবাদিক হিসেবে তৈরি করতে জাককানইবি সাংবাদিক ফোরামে ৪র্থ বারের মতো এ নবীন সদস্য সংগ্রহ ও তাদের মূল্যায়ন অনুষ্ঠান আয়োজন করা হয়।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT