কুবির সাথে ‎জেনিথ ইসলামী লাইফ ইনসুরেন্স এর স্বাস্থ্য বীমা চুক্তি স্বাক্ষরিত - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
স্কটল্যান্ড অনারারি কনসাল জেনারেল ড. ওয়ালী তসর উদ্দিন এমবিই’র সম্মানে এমজেএম গ্রুপের বিশাল সংবর্ধনা ইট–কংক্রিটের ভিড়ে বার্ডের ফুলবাগান: নীরব সৌন্দর্যে প্রাণের আশ্রয় ড. ওয়ালী তছর উদ্দিন এমবিই নেতৃত্বে সিলেট জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম এর সাথে আলোচনা সভা অনুষ্ঠিত কুবিস্থ চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে শরিফুল-ফয়সাল  ইউরোপীয় ইউনিয়নের গ্র্যান্ট পেল কুবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো পিএইচডির সুপারিশ পেলেন ১৩ শিক্ষার্থী কুবিতে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ক্লাবের উদ্যোগে শুরু ‘ফিন ফেস্ট’ আড়াইহাজারে হাফিজিয়া মাদরাসায় শিক্ষার্থীদের ১০টি মোবাইল ভাঙচুর, ভিডিও ভাইরাল আইসিজেতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি আজ শুরু, তিন সপ্তাহ চলবে টেকনাফ সীমান্তে নাফ নদে মাইন বিস্ফোরণ: যুবকের পা উড়ে গেল, সড়ক অবরোধ

কুবির সাথে ‎জেনিথ ইসলামী লাইফ ইনসুরেন্স এর স্বাস্থ্য বীমা চুক্তি স্বাক্ষরিত

শারাফাত হোসাইন, কুবি প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৮৯ বার দেখা হয়েছে
‎কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ও জেনিথ ইসলামী লাইফ ইনসুরেন্স এর মধ্যে গ্রুপ জীবন ও সহযোগী স্বাস্থ্য বীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে এই চুক্তি কার্যকর হবে। চুক্তি অনুযায়ী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা কর্মচারী বীমা সুবিধাদির তফসিল অনুযায়ী জীবন ও স্বাস্থ্যবীমা সুবিধা পাবেন।
‎সোমবার (২৯ ডিসেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী’র উপস্থিতিতে উপাচার্যের কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র মধ্যে এ চুক্তি সম্পাদিত হয়।
‎উক্ত চুক্তিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান এবং জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।
‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো: আবদুল হাকিম, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী, বিভিন্ন অনুষদের ডিন, ডেপুটি ডাইরেক্টর (হিসাব) মো. নাসির উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারের প্রধান ড. মাহমুদুল হাসান খান (সোহাগ) সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। জেনিথ ইসলামী লাইফের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সংগঠন প্রধান মো. আবদুল কাদের, ভাইস প্রেসিডেন্ট ও গ্রুপ বীমা প্রধান মো. আনোয়ার হোসেন সরকার এবং জেনারেল ম্যানেজার মো. নাসির উদ্দিন মজুমদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
‎উল্লেখ্য, শীঘ্রই কুবি শিক্ষার্থীদের জন্য সেমিস্টার প্রতি ১০০ টাকা প্রিমিয়ামে স্বাস্থ্য বীমা চালু করণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কাজ করছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT