শপথ নিলেন জাকসুর নবনির্বাচিত সদস্যরা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
রাবেয়া পরিবহনের শ্রমিকদের বর্বরোচিত হামলা; রক্তাক্ত দৈনিক রাজবাড়ী কন্ঠের অফিস সহায়ক দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’

শপথ নিলেন জাকসুর নবনির্বাচিত সদস্যরা

নিশান খান, (জাবি প্রতিনিধি)
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১০ বার দেখা হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদে নির্বাচিতরা শপথ নিয়েছেন।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের হল কক্ষে জাকসু নেতাদের শপথ বাক্য পাঠ করান উপাচার্য ও জাকসুর সভাপতি অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।
হল সংসদে নির্বাচিতদের স্ব স্ব হলে প্রাধ্যক্ষ ও হল সংসদের সভাপতিরা শপথ বাক্য পাঠ করান।
জাকসুর নবনির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম বলেন, জুলাইয়ের ২ হাজার শহিদ ও ত্রিশ হাজার আহতদের আকাংখার প্রতিফলন ক্যাম্পাসে যেন আসে সেজন্য কাজ করতে চাই।
জাকসুর নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু বলেন, আমরা শিক্ষার্থীদের আস্থা ও সমর্থনের মান রক্ষায় কাজ করে যেতে চাই। দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতি ক্যাম্পাস থেকে উচ্ছেদ করা হবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT