নোটিশ:
শিরোনামঃ
ঘূর্ণিঝড়ের সংকেতের পাশাপাশি চাই উপকূলবাসীর কাছে পৌঁছানো কার্যকর সতর্কতা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে টেকসই সবুজ ক্যাম্পাস গড়তে বিশেষজ্ঞ কর্মশালা সেশনজট কমাতে কুবির ১৯ বিভাগে প্রথম বর্ষের পরীক্ষা শুরুর নির্দেশনা নানিয়ারচরে আইনশৃঙ্খলা সভায় বাল্যবিয়ে, জুয়া ও সড়ক নিরাপত্তা নিয়ে আলোচনা ইউক্রেনের ওলেশকিতে মানবিক সহায়তার জন্য স্থানীয় যুদ্ধবিরতি শুরু অর্থবছরের প্রথম প্রান্তিকে বৈদেশিক ঋণ পরিশোধ ১৩৫ কোটি ডলার আট বিভাগে ক্যানসার ইনস্টিটিউট ও ১৭টি রেডিওথেরাপি যন্ত্র কেনার পরিকল্পনা ঢাকা–কক্সবাজার রুটে নতুন ট্রেন, শোভন চেয়ারে ভাড়া ৬৮৫ টাকা বাংলাদেশ–মালয়েশিয়া মুক্তবাণিজ্য চুক্তির প্রথম দফা আলোচনা ঢাকায় সরকারি জমিতে ১৫টি সৌরবিদ্যুৎ প্রকল্প এগিয়ে নিচ্ছে ইনভেস্ট বাংলাদেশ

কুয়েট ভিসিকে লাঞ্ছিত করায় ইবির জিয়া পরিষদের নিন্দা

মিজানুর রহমান (ইবি প্রতিনিধি)
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮৪ বার দেখা হয়েছে
ইবি ও জিয়া পরিষদের লোগো,কুয়েট ভিসিকে লাঞ্ছিত,খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, উপাচার্য লাঞ্ছনা, ইসলামী বিশ্ববিদ্যালয়, জিয়া পরিষদ, শিক্ষকবৃন্দ, নিন্দা প্রতিবাদ, ছাত্রদল, নিরাপত্তাহীনতা, মিছিল হামলা, শিক্ষার্থীদের অবরুদ্ধ, ভাইস-চ্যান্সেলর, তদন্ত দাবি, শারীরিক হামলা, প্রশাসনিক নিরাপত্তা, শিক্ষার্থীদের আন্দোলন, কুয়েট সংঘর্ষ, শিক্ষক নিরাপত্তা
ইবি ও জিয়া পরিষদের লোগো
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাসুদকে শিক্ষার্থী কর্তৃক লাঞ্ছিত করার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের শিক্ষকবৃন্দ।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ইবির জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. মোঃ ফারুকুজ্জামান খান ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
এতে বলা হয়, গত ১৮ ফেব্রুয়ারি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সংঘটিত বিভিন্ন গ্রুপের মধ্যে সংঘর্ষের প্রেক্ষিতে ভাইস-চ্যান্সেলরকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় জিয়া পরিষদ, ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ অত্যন্ত মর্মাহত এবং গভীর উদ্বেগ প্রকাশ করছে। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ।
আমরা মনে করি বিশ্ববিদ্যালয়ের মতো উচ্চশিক্ষার পবিত্র স্থানে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে উদ্ভূত সকল সমস্যার সমাধান সম্ভব ছিল, সেখানে কোনো আলোচনায় না গিয়ে ভাইস-চ্যান্সেলরকে শারীরিকভাবে লাঞ্চিত এবং পরবর্তীতে তার বাসভবনে হামলা করা একটি সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ । আমরা এ হামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও দোষীদের বিরুদ্ধে অনতিবিলম্বে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য সকল পক্ষকে এগিয়ে আসতে হবে।পাশাপাশি সরকারের কাছে কর্মক্ষেত্রে শিক্ষকদের প্রসাশনিক দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিত করার জন্য জোর দাবি করছি।
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদলের ফর্ম বিতরণের বিরুদ্ধে মিছিলে হামলায় শতাধিক শিক্ষার্থী আহত হয়। নিরাপত্তাহীনতায় ভিসি ও প্রো-ভিসির পদত্যাগসহ ৬ দফা দাবি তুলে শিক্ষার্থীরা উপাচার্যকে অবরুদ্ধ করে।

আমাদের পথ চলায় সঙ্গী হন আপনিও:

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT