ইবি শিক্ষার্থী সাজিদ হত্যায় সিআইডির অগ্রগতি, শ্বাসরোধে হত্যা নিশ্চিত - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
রাবেয়া পরিবহনের শ্রমিকদের বর্বরোচিত হামলা; রক্তাক্ত দৈনিক রাজবাড়ী কন্ঠের অফিস সহায়ক দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’

ইবি শিক্ষার্থী সাজিদ হত্যায় সিআইডির অগ্রগতি, শ্বাসরোধে হত্যা নিশ্চিত

মোঃ মিজানুর রহমান, ইবি প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৮ বার দেখা হয়েছে

তদন্ত কর্মকর্তারা জানালেন, এক বা একাধিক ব্যক্তির সম্পৃক্ততা রয়েছে, দ্রুত হত্যাকারী শনাক্তের আশাবাদ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার তদন্তে ক্যাম্পাসে এসেছে সিআইডির তদন্তকারী টিম। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তদন্তের অগ্রগতি তুলে ধরেন কর্মকর্তারা।

এসময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, কুষ্টিয়া সিআইডি শাখার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম ও আবু তারিকসহ অন্যান্যরা।

সাংবাদিকদের সিআইডি কর্মকর্তারা জানান, তদন্তকারী কর্মকর্তা সাইফুল ইসলাম দায়িত্বভার গ্রহণের পর থেকে নিজস্বভাবে তদন্ত চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে ছয়বার ক্যাম্পাসে আসা হয়েছে। গত ১৬ সেপ্টেম্বর মামলাটি হাতে নেয় সিআইডি।

তদন্ত দল জানায়, প্রাথমিক রিপোর্টে প্রমাণ মিলেছে সাজিদকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এটি একটি হত্যাকাণ্ড এবং এতে এক বা একাধিক ব্যক্তির সম্পৃক্ততা রয়েছে। কর্মকর্তারা আশা প্রকাশ করেন, প্রকৃত হত্যাকারীদের দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। তারা এ ক্ষেত্রে সবার সহযোগিতা চান, যাতে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা যায়।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT