নোটিশ:
শিরোনামঃ
বৈশ্বিক মজুত কমায় তেলের দামের পূর্বাভাস আবার বাড়াল যুক্তরাষ্ট্রের ইআইএ ডেটা সেন্টারের বিদ্যুৎ চাহিদায় ৩.৬ গিগাওয়াটের চুক্তি গুগলের দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধি ৬.৯% হতে পারে, জ্বালানি ও আবহাওয়ায় ঝুঁকি: বিশ্বব্যাংক ডেঙ্গুর প্রকোপ বাড়ায় ভ্যাকসিন ট্রায়াল বিবেচনায় বাংলাদেশ রামপালে ৪৪২ মেগাওয়াট-পিক সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রেমিট্যান্স ও রিজার্ভে স্বস্তি, তবে সংস্কার জরুরি: বিশ্বব্যাংক ট্যানারি বর্জ্য থেকে বছরে ১০ কোটি ডলারের আমদানি বিকল্প তৈরির সম্ভাবনা বাংলাদেশ-ইন্দোনেশিয়া অর্থনৈতিক সম্পর্ক গভীর করতে সিইপিএ প্রস্তাব কুবি শিক্ষার্থীকে ছিনতাইয়ের অভিযোগ, ১০ লাখ টাকা দাবির ঘটনায় তদন্তে পুলিশ

ইবিতে পরিবেশবান্ধব বৈদ্যুতিক শাটল কারের উদ্বোধন

মিজানুর রহমান, (ইবি প্রতিনিধি)
  • আপডেট সময় শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৩ বার দেখা হয়েছে
সংগ্রহীত

ক্যাম্পাসে প্রথমবারের মতো পরিবেশবান্ধব বৈদ্যুতিক শাটল কার (EV) উদ্বোধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রশাসন।

শনিবার (২০ সেপ্টেম্বর) পরীক্ষামূলকভাবে ১৪ সিটের ৪টি বৈদ্যুতিক কার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এর আগে দীর্ঘদিন বৈদ্যুতিক কারের দাবি জানিয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইবি শাখা।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ইউজিসির চেয়ারম্যান ড. এস এম এ ফায়েজ, ইবির উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান আশরাফিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মহলের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা।
জানা যায়, বৈদ্যুতিক শাটল কারগুলো পুরো ক্যাম্পাসে যাতায়াতের জন্য ব্যবহৃত হবে। প্রাথমিকভাবে যেকোনো দূরত্বের জন্য ভাড়া ৫ টাকা নির্ধারণ করা হয়েছে। গাড়িগুলো বিশ্ববিদ্যালয়ের জন্য কিস্তিতে কেনা হয়েছে, যেখানে দুই বছরের মধ্যে বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ মালিকানা পাবে। এই পদ্ধতিকে ‘আয় থেকে দায় শোধ’ মডেল হিসেবে দেখা হচ্ছে, যা ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে কার্যকর হয়েছে। আধুনিক ডিজাইনের এসব শাটলে রয়েছে ছাউনির ব্যবস্থা, যা যাত্রীদের রোদ-বৃষ্টি থেকে সুরক্ষা দেবে। পরিবেশবান্ধব ও শব্দহীন এই যানগুলো ক্যাম্পাসে একটি টেকসই যাতায়াত ব্যবস্থা গড়ে তুলবে।
উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আমাদের এই ইলেক্ট্রিক শাটল। ইনশাআল্লাহ আগামীকাল থেকে শিক্ষার্থীরা এটি ব্যাবহার করতে পারবে। যে কোম্পানি থেকে আমরা এই শাটলগুলো নিয়েছি সেই কোম্পানিকে ধন্যবাদ জানাচ্ছি।
উল্লেখ্য, বৈদ্যুতিক শাটল কার সরবরাহ করেছে DFSK Bangladesh-এর MA Enterprise। যারা বাংলাদেশের একমাত্র স্বীকৃত ইলেকট্রিক যানের ডিলার। প্রতিষ্ঠানটি ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক যান ভাড়ায় সফল সেবা দিয়ে আসছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT