কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে উদযাপিত আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
সীমান্তে তীব্র গুলি বিনিময়, পাকিস্তান–আফগানিস্তান উত্তেজনা চরমে জাককানইবিতে সমুদ্র ও জলবায়ু–বিষয়ক ‘Exploring the Blue Earth’ শীর্ষক আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত দুধকুমার নদে অবৈধ বালু উত্তোলন বন্ধে এসিল্যান্ডের হস্তক্ষেপ, স্বস্তিতে তীরবর্তী বাসিন্দারা ইবিতে জুলাই বিপ্লববিরোধী অভিযোগে ফের ৯ শিক্ষক বরখাস্ত নানিয়ারচর জোন (১৭ই বেংগল) এর মানবিক উদ্যো‌গে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম নির্বাহী পরিচালক হলেন মো. সাদি উর রহিম জাদিদ আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে ইবিতে আলোচনা সভা জামায়াতের মনোনয়নে কে এই হিন্দু প্রার্থী ভারত ছাড়তে তড়িঘড়ি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল পশ্চিমবঙ্গে বেওয়ারিশ কুকুরের প্রহরায় বেঁচে গেল পরিত্যক্ত নবজাতক

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে উদযাপিত আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস

মিজানুর রহমান, ইবি প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ২৫ বার দেখা হয়েছে

“সুশাসনের জন্য হিসাববিজ্ঞান” প্রতিপাদ্যে র‍্যালি, কুইজ ও অনলাইন সেশন নিয়ে উদযাপন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) “সুশাসনের জন্য হিসাববিজ্ঞান” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন করা হয়েছে। দিনটি উদযাপনে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ থেকে বর্ণাঢ্য র‍্যালি, একাউন্টিং কুইজ প্রতিযোগিতা এবং অনলাইন সেমিনার আয়োজন করা হয়।

সোমবার (১০ নভেম্বর) সকাল ১০টায় ব্যবসায় প্রশাসন অনুষদ থেকে র‍্যালি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে সমবেত হন হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

র‍্যালিতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুস সবুর, অধ্যাপক ড. অরবিন্দ সাহা, অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. আবু সিনা, অধ্যাপক ড. জাকির হোসেন এবং অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। এছাড়া বিভাগের সকল শিক্ষাবর্ষের শিক্ষার্থীরাও অংশ নেন।

বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. আব্দুস সবুর বলেন, “অ্যাকাউন্টিং পেশায় কর্মরতদের উৎসাহ ও অনুপ্রেরণা প্রদানের জন্য প্রতিবছর এ দিনটি স্মরণ করা হয়। আমেরিকা ও ইউরোপের বিভিন্ন অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন যেমন এসিসিএ, এআইসিপিএ প্রভৃতি এই দিনটি উদযাপন করে। ফলে বিশ্বে এই পেশার প্রতি আগ্রহ ও অনুপ্রেরণা বৃদ্ধি পায়।”

পরবর্তীতে অ্যাকাউন্টিং ক্লাবের উদ্যোগে একাউন্টিং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনলাইন জুমের মাধ্যমে আমেরিকান অ্যাসোসিয়েশনের একটি সেশন পরিচালিত হয়, যেখানে বাংলাদেশের ১৬টি বিশ্ববিদ্যালয় সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত একযোগে অংশগ্রহণ করে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT