ইতালি যাওয়ার পথে মাঝ সাগরে নৌকা ডুবি - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুবিতে শিক্ষক সমিতি নির্বাচনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন কুবির নটরডেমিয়ান পরিবারের ব্যতিক্রমী উদ্যোগ: ১১০ এতিম শিশুর সঙ্গে ইফতার চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হাসপাতালে ভর্তি শিক্ষার্থী , অফিস টাইম ছাড়া কল না দেওয়ার নির্দেশ হল প্রভোস্টের জার্মানির হফ বিশ্ববিদ্যালয়ের সাথে বুটেক্সের এক্সচেঞ্জ সেমিস্টার বাস্তবায়ন, সুযোগ পেলো তিন শিক্ষার্থী রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ মধ্যযুগীয় বর্বরতা বনাম অধুনাকালিক বর্বরতা

ইতালি যাওয়ার পথে মাঝ সাগরে নৌকা ডুবি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ২৩৫ বার দেখা হয়েছে

ইতালি যাওয়ার পথে মাদারীপুরের ৯ যুবক নিখোঁজ

মানবপাচারের অভিযোগে গ্রেপ্তার স্থানীয় এক চিকিৎসক

লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে যাত্রাকালে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কবিরাজপুর গ্রামের অন্তত ৯ যুবক নিখোঁজ রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এক সপ্তাহ আগে দুটি নৌকায় করে প্রায় ৮০ জন যাত্রী অবৈধ পথে ইতালিতে পাড়ি দেওয়ার চেষ্টা করেন। তবে এখন পর্যন্ত মাত্র চারজনের খোঁজ মিলেছে। বাকিদের—যার সংখ্যা প্রায় ৭৬ জন—খোঁজ মিলেনি। নিখোঁজদের মধ্যে মাদারীপুর জেলারই ৩৪ জন রয়েছেন বলে জানা গেছে। বাকিদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

একাধিক সূত্র জানিয়েছে, কিছু যাত্রীকে মাল্টা উপকূলে উদ্ধার করা হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনও আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

এদিকে, এ ঘটনায় মানবপাচারের অভিযোগে মাদারীপুরের রাজৈরের কবিরাজপুর এলাকা থেকে রনি দত্ত নামের এক স্থানীয় ডেন্টাল চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ রয়েছে, তিনি অন্তত ছয়জন যুবককে লিবিয়া হয়ে ইতালিতে পাঠানোর কাজে সহায়তা করেছেন। মঙ্গলবার (গতকাল) তাকে আদালতে হাজির করা হয়েছে।

নিখোঁজ যুবকদের পরিবারে এখন চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় একজন জানান, “বিদেশে জীবনের উন্নতির আশায় এসব যুবক এমন বিপজ্জনক পথে যাত্রা করেছেন। এখন পরিবারগুলোর ওপর বিপর্যয় নেমে এসেছে।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT