ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টা পুনঃনিয়োগ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ইবিতে রিপোর্টার্স ইউনিটির নির্বাচন: সভাপতি সাকিব, সম্পাদক রবিউল কুড়িগ্রামে ট্রাক্টরের আঘাতে অটোচালক নিহত, ৪ জন আহত উলিপুরে সিনেমার মতো ধাওয়া! উল্টে গেল সিএনজি, মিলল ২৭ কেজি গাঁজা নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, পুরস্কার ও আর্থিক অনুদান প্রদান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন কুবিতে জুমার নামাজে জায়গা সংকট, ৬ মাস ধরে বন্ধ মসজিদ সম্প্রসারণ কাজ পেট্রোল পেতে আর লাইনে দাঁড়ানো নয়! চালু হলো ‘ফুয়েল পাস’ অ্যাপ মালয়েশিয়া খুলছে! প্রবাসে যাওয়ার স্বপ্নে নতুন আলো আবু সাঈদ হত্যা মামলায় ২ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন তেল আছে, তবুও মিলছে না! বালিয়াকান্দিতে কৃত্রিম সংকটের অভিযোগে ক্ষোভ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টা পুনঃনিয়োগ

মিজানুর রহমান, ইবি প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৪ বার দেখা হয়েছে
ড. মো. ওবায়দুল ইসলাম, অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আগামী এক বছরের জন্য প্রক্টর ও ছাত্র-উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। এতে প্রক্টর হিসেবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান এবং ছাত্র-উপদেষ্টা হিসেবে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম পুনঃনিয়োগ পেয়েছেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা গেছে।

অফিস আদেশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগপ্রাপ্ত ড. মো. শাহীনুজ্জামানের মেয়াদ গত ৩০ সেপ্টেম্বর শেষ হওয়ায় ১ অক্টোবর থেকে তাঁকে দ্বিতীয়বারের জন্য এক বছরের জন্য প্রক্টর হিসেবে উপাচার্য পুনঃনিয়োগ দিয়েছেন।

একইভাবে, ছাত্র-উপদেষ্টা হিসেবে নিয়োগপ্রাপ্ত ড. মো. ওবায়দুল ইসলামের মেয়াদ গত ২৭ সেপ্টেম্বর শেষ হওয়ায় ২৮ সেপ্টেম্বর থেকে তাঁকে দ্বিতীয়বারের জন্য এক বছরের জন্য ছাত্র-উপদেষ্টা হিসেবে উপাচার্য পুনঃনিয়োগ দিয়েছেন।

উল্লেখ্য, এই অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্টরা বিধিমতো সুযোগ-সুবিধা পাবেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT