আহত জুলাই যোদ্ধা রাসেলের খোঁজ নিল শেকৃবি প্রশাসন - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

আহত জুলাই যোদ্ধা রাসেলের খোঁজ নিল শেকৃবি প্রশাসন

মোহাম্মদ ফাহিম ফয়সাল, শেকৃবি প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ২৩৪ বার দেখা হয়েছে

রক্তাক্ত জুলাই মাসের এক বছর পূর্ণ হতে চলেছে, কিন্তু এখনো শত শত আহত যোদ্ধা হাসপাতালের বিছানায় মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন। ফ্যাসিবাদী সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে জীবন বাজি রাখা সেই বীর যোদ্ধাদের মধ্যে অনেকের খোঁজ নেওয়ার কেউ নেই। অনেকে আজ অবহেলিত অবস্থায় মৃত্যুর প্রহর গুনছেন। এমন এক সময়ে জুলাই-অগাস্টের হাসিনা পতন আন্দোলনে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) নবাব সিরাজউদ্দৌলা হলের ক্যান্টিন বয় রাসেলের খোঁজখবর নিল শেকৃবি প্রশাসন।

আজ (বৃহস্পতিবার) তার চিকিৎসা এবং প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা গ্রহণের জন্য তাকে দেখতে কিডনি হাসপাতালে ছুটে যান শেকৃবি উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল লতিফ, উপ-উপাচার্য প্রফেসর ড. বেলাল হোসাইন এবং কোষাধ্যক্ষ আবুল বাসার। এ সময় উপাচার্য হাসপাতালের পরিচালক এবং রাসেলের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং হাসপাতাল ঘুরে দেখেন। তিনি রাসেলের চিকিৎসা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত ৫ই আগস্ট ফ্যাসিবাদী শেখ হাসিনার পতনের দিন বিকেলে শেরেবাংলা নগর থানার সামনে বিজয় মিছিলে অংশ নিতে গিয়ে পুলিশের গুলিতে আহত হন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নবাব সিরাজউদ্দৌলা হলের ক্যান্টিন বয় রাসেল। পরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তাকে কিডনি হাসপাতালে স্থানান্তর করা হয়। ইতোমধ্যে তার কয়েক দফায় অপারেশন সম্পন্ন হয়েছে এবং সর্বশেষ একটি অপারেশন এখনও বাকি।

এ সময় ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজির পরিচালক প্রফেসর ডা. সায়েদ আলফাসানী বলেন, ‘আমরা জুলাই যোদ্ধাদের চিকিৎসায় অগ্রাধিকার দিয়ে যাচ্ছি। তাদের চিকিৎসায় সকল প্রকার সহযোগিতা অব্যাহত থাকবে।’

এ বিষয়ে শেকৃবি উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল লতিফ বলেন, ‘জুলাই যোদ্ধাদের সহযোগিতায় শেকৃবি প্রশাসন সব সময় পাশে ছিল এবং থাকবে। আহত রাসেলের চিকিৎসা শেকৃবি প্রশাসনের পর্যবেক্ষণে থাকবে এবং চিকিৎসা ও আর্থিকসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।’

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT