ভারতীয়দের জন্য ভিসা সার্ভিস ‘বন্ধ’ করল বাংলাদেশ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন জাককানইবির নতুন উপাচার্য Casino Winbeast – ce qu’il faut savoir

ভারতীয়দের জন্য ভিসা সার্ভিস ‘বন্ধ’ করল বাংলাদেশ

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১২৭ বার দেখা হয়েছে

ভারতীয় নাগরিকদের জন্য ভিসা সেবা সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ হাইকমিশন। সোমবার (২২ ডিসেম্বর) নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

দূতাবাস সূত্র জানায়, উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতি ও কূটনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ভারতীয় নাগরিকদের জন্য ভিসা আবেদন গ্রহণ কার্যক্রম বন্ধ থাকবে।

গত বছরের ৫ আগস্টের পর থেকেই বাংলাদেশভারত–এর মধ্যে সম্পর্কের টানাপোড়েন স্পষ্ট হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, পতিত সরকারের প্রধান শেখ হাসিনাসহ আওয়ামী লীগের বহু নেতা ও কয়েকজন সাবেক সেনা কর্মকর্তাকে ভারত আশ্রয় দিয়েছে। এ ছাড়া বিগত দেড় দশক ধরে ভারতের পক্ষ থেকে ফ্যাসিস্ট সরকারকে রাজনৈতিক সমর্থন দেওয়ার বিষয়টিও দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলেছে।

এরই মধ্যে গত ১২ ডিসেম্বর জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা শরিফ ওসমান বিন হাদিকে গুলি করার ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর ১৮ ডিসেম্বর তিনি শহীদ হন। এ ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভ-প্রতিবাদ ছড়িয়ে পড়ে।

বিক্ষোভের অংশ হিসেবে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন–এর সামনেও প্রতিবাদ হয়। আন্দোলনকারীদের অভিযোগ, হামলায় জড়িত নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা ও তার সহযোগীরা ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছে। একই সময় নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের সামনেও বিক্ষোভ হয় এবং একপর্যায়ে কিছু উগ্রবাদী হাইকমিশন কমপ্লেক্সে প্রবেশের চেষ্টা করে। এমনকি বাংলাদেশের হাইকমিশনারকে হত্যার হুমকির অভিযোগও ওঠে।

এ ঘটনায় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করে কড়া প্রতিবাদ জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। পাল্টা প্রতিক্রিয়ায় নরেন্দ্র মোদি সরকারের পক্ষ থেকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকেও তলব করা হয়।

এমন টানটান উত্তেজনার মধ্যেই নিরাপত্তা ও কূটনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন ভারতীয় নাগরিকদের জন্য ভিসা সেবা সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্ত নিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT