এক মাসের মধ্যে চালু হতে যাচ্ছে ডিজিটাল পেমেন্ট সেবা ‘গুগল পে’ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুবিতে শিক্ষক সমিতি নির্বাচনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন কুবির নটরডেমিয়ান পরিবারের ব্যতিক্রমী উদ্যোগ: ১১০ এতিম শিশুর সঙ্গে ইফতার চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হাসপাতালে ভর্তি শিক্ষার্থী , অফিস টাইম ছাড়া কল না দেওয়ার নির্দেশ হল প্রভোস্টের জার্মানির হফ বিশ্ববিদ্যালয়ের সাথে বুটেক্সের এক্সচেঞ্জ সেমিস্টার বাস্তবায়ন, সুযোগ পেলো তিন শিক্ষার্থী

এক মাসের মধ্যে চালু হতে যাচ্ছে ডিজিটাল পেমেন্ট সেবা ‘গুগল পে’

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১১৩ বার দেখা হয়েছে

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, বিশ্বব্যাপী ব্যবহৃত জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট সেবা ‘গুগল পে’ খুব শিগগিরই বাংলাদেশে চালু হতে যাচ্ছে।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, বহু প্রতীক্ষার পর ‘গুগল পে’ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করতে যাচ্ছে।

তিনি আরও বলেন, আগামী এক মাসের মধ্যেই এই সেবা দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থায় যুক্ত হবে। এতে করে স্মার্টফোন ব্যবহারকারীরা তাদের মোবাইল ডিভাইসকেই একটি পূর্ণাঙ্গ ডিজিটাল ওয়ালেট হিসেবে ব্যবহার করতে পারবেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, এই সুবিধা চালুর ফলে ব্যবহারকারীদের জন্য ডেবিট বা ক্রেডিট কার্ড বহনের প্রয়োজন অনেকটা হ্রাস পাবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT