বাংলাদেশে প্রথমবারের মতো গুগল পে চালু, লেনদেনে আসছে নতুন সুবিধা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুবিতে শিক্ষক সমিতি নির্বাচনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন কুবির নটরডেমিয়ান পরিবারের ব্যতিক্রমী উদ্যোগ: ১১০ এতিম শিশুর সঙ্গে ইফতার চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হাসপাতালে ভর্তি শিক্ষার্থী , অফিস টাইম ছাড়া কল না দেওয়ার নির্দেশ হল প্রভোস্টের

বাংলাদেশে প্রথমবারের মতো গুগল পে চালু, লেনদেনে আসছে নতুন সুবিধা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৩৬ বার দেখা হয়েছে

২৪ জুন ২০২৫

দেশে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা ‘গুগল পে’। আজ মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

প্রযুক্তি খাতের আন্তর্জাতিক প্রতিষ্ঠান গুগলের সঙ্গে যৌথভাবে এই সেবা চালু করছে সিটি ব্যাংক। সহযোগী হিসেবে থাকছে আন্তর্জাতিক কার্ড প্রতিষ্ঠান মাস্টারকার্ড ও ভিসা। গুগল পে’র সঙ্গে সরাসরি যুক্ত হওয়া দেশের প্রথম ব্যাংক হচ্ছে সিটি ব্যাংক।

গুগল পে চালুর ফলে দেশের গ্রাহকরা তাদের স্মার্টফোন ব্যবহার করে সহজ, দ্রুত ও নিরাপদ উপায়ে লেনদেন করতে পারবেন। যে কোনো পয়েন্ট-অব-সেল (POS) টার্মিনালে ফোন ট্যাপ করেই দেশ-বিদেশে অর্থ পরিশোধ করা যাবে। ফলে আর আলাদাভাবে প্লাস্টিক কার্ড বহনের প্রয়োজন হবে না। গুগল পে ব্যবহার করে লেনদেন করতে অতিরিক্ত কোনো ফিও দিতে হবে না।

প্রাথমিকভাবে এই সুবিধা পাবেন শুধুমাত্র সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারীরা। তাদের একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন থাকতে হবে এবং গুগল পে অ্যাপ ডাউনলোড করে কার্ডের তথ্য সংযুক্ত করতে হবে। একবার কার্ড সংযুক্ত হয়ে গেলে ব্যবহারকারী দোকান, শপিং মল বা রেস্তোরাঁয় সহজেই ফোন ট্যাপ করে অর্থ পরিশোধ করতে পারবেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT