পাওনা টাকা না পেয়ে শ্বশুরকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
লালমনিরহাটের অটোমেটেড টার্নটেবিলে নিয়মিত ঘুরছে লোকোমোটিভ, কমছে দুর্ঘটনার ঝুঁকি বালিয়াকান্দিতে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার বালিয়াকান্দির বনগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বারেক শেখের মৃত্যু ফরিদপুরে সিজারিয়ান রোগীর পেটে দেড় কেজি গজ রেখে সেলাইয়ের দেড় মাস পর রোগীর মৃত্যু বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট

পাওনা টাকা না পেয়ে শ্বশুরকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন

মোঃ জাহিদুর রহিম মোল্লা, রাজবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৮৬ বার দেখা হয়েছে

রাজবাড়ীর পাংশায় পাওনা টাকা না পেয়ে শ্বশুরকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে জামাতার বিরুদ্ধে।
১৯ শে জুন বৃহস্পতিবার সকালে পাংশা উপজেলার যশাই ইউনিয়নের সমসপুর গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার সাইদুল প্রামানিক ওই এলাকারই বাসিন্দা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সাইদুল প্রামানিককে উদ্ধার করেছে এবং ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোঃ মিজান মন্ডল ও তার দুই ছেলে মোঃ দাউদ মন্ডল ও মোঃ নাজমুল মন্ডলকে আটক করেছে।

পাংশা থানা পুলিশ সূত্রে জানা যায়, জামাতা ও শ্বশুরের বাড়ি একই গ্রামে। জমি লিজ দেওয়ার কথা বলে জামাতা দাউদ মন্ডলের কাছ থেকে এক লক্ষ টাকা নিয়েছিলেন শ্বশুর সাইদুল প্রামানিক। পরে জমি দিতে না পারায় দাউদ মন্ডল তার শ্বশুর সাইদুল প্রামানিকের কাছে টাকা ফেরত চান। সাইদুল প্রামানিক প্রথমে এক মাসের সময় নিলেও ছয় বছরেও টাকা ফেরত দেননি। এ নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বিচার সালিশ করেও কোনো সুরাহা হয়নি। আজ সকালে সাইদুল প্রামানিককে ধরে নিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখেন জামাতা দাউদ মন্ডল।

স্থানীয়রা জানান, এটি অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। বিচার বহির্ভূত এমন কর্মকাণ্ড চলতে থাকলে সাধারণ মানুষ আইনের প্রতি আস্থা হারাবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT