সরকারি চাকরিজীবীদের ৩ দিন, শিক্ষা প্রতিষ্ঠানে টানা ১২ দিনের ছুটি - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুবিতে শিক্ষক সমিতি নির্বাচনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন কুবির নটরডেমিয়ান পরিবারের ব্যতিক্রমী উদ্যোগ: ১১০ এতিম শিশুর সঙ্গে ইফতার চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হাসপাতালে ভর্তি শিক্ষার্থী , অফিস টাইম ছাড়া কল না দেওয়ার নির্দেশ হল প্রভোস্টের জার্মানির হফ বিশ্ববিদ্যালয়ের সাথে বুটেক্সের এক্সচেঞ্জ সেমিস্টার বাস্তবায়ন, সুযোগ পেলো তিন শিক্ষার্থী রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ মধ্যযুগীয় বর্বরতা বনাম অধুনাকালিক বর্বরতা

সরকারি চাকরিজীবীদের ৩ দিন, শিক্ষা প্রতিষ্ঠানে টানা ১২ দিনের ছুটি

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৬ বার দেখা হয়েছে

দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীরা টানা তিন দিনের ছুটি উপভোগ করবেন। বিজয়া দশমী উপলক্ষে ২ অক্টোবর (বৃহস্পতিবার) সরকারি ছুটি থাকবে, এরপর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট তিন দিন ছুটি পাওয়া যাবে।

অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শারদীয় দুর্গাপূজার ছুটি শুরু হবে ২৮ সেপ্টেম্বর থেকে এবং চলবে ৭ অক্টোবর পর্যন্ত। অর্থাৎ স্কুল-কলেজসহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা টানা ১২ দিনের ছুটি উপভোগ করবে। এর সঙ্গে ২৬ ও ২৭ সেপ্টেম্বরের সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় শিক্ষার্থীদের ছুটির পরিধি আরও বাড়বে। এছাড়া ৬ অক্টোবর লক্ষ্মীপূজার জন্য ঐচ্ছ্বিক ছুটি থাকবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, এ সময়ে দুর্গাপূজার পাশাপাশি ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা এবং লক্ষ্মী পূজার ছুটিও অন্তর্ভুক্ত রয়েছে। তবে বিশ্ববিদ্যালয়গুলোতে ছুটি নির্ধারণ হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সিন্ডিকেট সভার মাধ্যমে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT