ঢাবিতে মাহফুজ আলমের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

ঢাবিতে মাহফুজ আলমের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ঢাবি প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ২৪২ বার দেখা হয়েছে

নিউইয়র্কে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘জুলাই বিপ্লবী শিক্ষার্থী ও নাগরিকবৃন্দ’ ব্যানারে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব ফজলুর রহমান বলেন,  যারা এই আন্দোলনের মূলে ছিলেন, জুলাই বিপ্লবের এক বছর পূর্ণ হওয়ার আগেই তাদের ওপর হামলা হচ্ছে। আওয়ামী লীগ নিজেদের গণতান্ত্রিক দল দাবি করলেও বাস্তবে ফ্যাসিবাদী রাজনীতি করছে। এমনকি একজন দায়িত্বশীল উপদেষ্টাও হামলা থেকে রেহাই পাননি। আমাদেরও হত্যার হুমকি দেওয়া হচ্ছে।

নিউইয়র্কে সংঘটিত ঘটনার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, গতকাল নিউইয়র্কে উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্থা ও হামলা করা হয়েছে। অথচ এ নিয়ে কোনো প্রতিবাদ হয়নি।

একজন উপদেষ্টার নিরাপত্তাহীনতা শুধু তাঁর জন্য নয়, আমাদের সবার জন্য চিন্তার বিষয়। বিপ্লবের সফলতা ব্যাহত হলে আওয়ামী লীগও শান্তি পাবে না। ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে আওয়াজ তুলতে হবে।

হামলার বিচারের দাবি জানিয়ে তিনি বলেন, যদি উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত না করা হয়, তাহলে আওয়ামী লীগের টিকে থাকা প্রশ্নের মুখে পড়বে।

সমাবেশে উপস্থিত ছিলেন বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আব্দুল ওয়াহেদ, সদস্য সচিব ফজলুর রহমান, সহকারী সদস্য সচিব জিহাদী ইহসান, জুলাই বিপ্লবে আহত মাওলানা শফিকুর রহমান, জাতীয় বিপ্লবী পরিষদের সহকারী সদস্য সচিব আবদুস সালাম এবং পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হাসান।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশে ধারাবাহিকভাবে শিক্ষার্থী ও নাগরিকদের ওপর হামলা চালানো হচ্ছে। কিন্তু এর কোনো বিচার হয়নি। এ সময় তারা হামলাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানান।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT