ডিএসইর নতুন এমডি নুজহাত আনোয়ার, তিন বছরের নিয়োগ অনুমোদন বিএসইসির - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
রাবেয়া পরিবহনের শ্রমিকদের বর্বরোচিত হামলা; রক্তাক্ত দৈনিক রাজবাড়ী কন্ঠের অফিস সহায়ক দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’

ডিএসইর নতুন এমডি নুজহাত আনোয়ার, তিন বছরের নিয়োগ অনুমোদন বিএসইসির

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৫২ বার দেখা হয়েছে
ডিএসই
ডিএসই

ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নুজহাত আনোয়ারকে নিয়োগের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) আগামী তিন বছরের জন্য তার এই নিয়োগ অনুমোদনের মধ্য দিয়ে দেশের প্রধান পুঁজিবাজারের শীর্ষ নির্বাহী পদের দীর্ঘদিনের শূন্যতা পূরণ হলো।

ডিএসই সূত্রে জানা যায়, গত বছরের মে মাসে তৎকালীন এমডি এটিএম তারিকুজ্জামান পদত্যাগ করার পর থেকে এক্সচেঞ্জটির এমডি পদটি শূন্য ছিল। এই সময়ে অন্তর্বর্তীকালীন ব্যবস্থার মাধ্যমে ডিএসইর কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল।

নতুন এমডি নুজহাত আনোয়ারের আর্থিক বাজার, ব্যাংকিং ও উন্নয়ন অর্থায়ন খাতে দুই দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে। ডিএসইতে যোগ দেওয়ার আগে তিনি বিশ্বব্যাংক গ্রুপের বেসরকারি খাত বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)-তে কর্মরত ছিলেন।

আইএফসিতে দায়িত্ব পালনকালে তিনি আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে একাধিক জ্যেষ্ঠ নেতৃত্বের পদে ছিলেন। এর মধ্যে বতসোয়ানা ও নামিবিয়ার কান্ট্রি অফিসার হিসেবে দায়িত্ব পালন উল্লেখযোগ্য। বতসোয়ানায় আইএফসির কার্যক্রম প্রতিষ্ঠা এবং টেকসই বিনিয়োগ কর্মসূচি এগিয়ে নিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিশেষ করে দেশটিতে আইএফসির প্রথম বিনিয়োগ সহজতর করায় তার অবদান রয়েছে।

তার পেশাগত দক্ষতার ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে ক্যাপিটাল ম্যানেজমেন্ট, ট্রেজারি ও তারল্য ব্যবস্থাপনা, ট্রানজেকশন সার্ভিস, পোর্টফোলিও অপ্টিমাইজেশন এবং মার্কেট অ্যাডভোকেসি—যেগুলো বাংলাদেশের পুঁজিবাজার উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ব্যাংকিং খাতে নুজহাত আনোয়ার ১৬ বছর কাজ করেছেন। এ সময় তিনি সিটিব্যাংক বাংলাদেশ ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশে বিভিন্ন জ্যেষ্ঠ ব্যবস্থাপনা পদে দায়িত্ব পালন করেন।

নিয়ন্ত্রক সংস্থার এই অনুমোদনকে স্বাগত জানিয়েছেন ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম। তিনি বলেন,
‘ডিএসইর জন্য একজন যোগ্য নেতৃত্ব নির্বাচন করতে গত এক বছর ধরে পর্ষদ এবং এর নমিনেশন ও রেমুনারেশন কমিটি (এনআরসি) নিবিড়ভাবে কাজ করেছে।’

তিনি আরও বলেন, নুজহাত আনোয়ারের দেশি ও আন্তর্জাতিক আর্থিক বাজারে দীর্ঘ অভিজ্ঞতা এবং পুঁজিবাজার রূপান্তরের প্রতি তার দৃঢ় প্রতিশ্রুতি ডিএসইকে উন্নয়নের পরবর্তী ধাপে এগিয়ে নিতে সহায়ক হবে।

ডিএসই চেয়ারম্যান জানান, দ্রুততম সময়ের মধ্যে নুজহাত আনোয়ারকে দায়িত্ব গ্রহণ করাতে প্রয়োজনীয় অভ্যন্তরীণ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT